Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেশের দীর্ঘতম রেল রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’র যাত্রা শুরু
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:০৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:০৮

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    দেশের দীর্ঘতম রেল রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’র যাত্রা শুরু

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:০৮
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৯:০৮

    দেশের দীর্ঘতম রেল রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’র যাত্রা শুরু

    দেশের দীর্ঘতম রেল রুটে বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’র যাত্রা শুরু হয়েছে।আজ শনিবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পর বেলা দেড়টায় নতুন নামকরণ করা ‘বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়’ থেকে ট্রেনটি যাত্রা শুরু করে। আর এই ট্রেনের প্রথম যাত্রী হয়েছেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

    এর আগে পঞ্চগড় প্রান্তে আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করে রেলপথ মন্ত্রণালয়। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলমন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, সাবেক এমপি নাজমুল হক প্রধান, রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাটসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঢাকা-পঞ্চগড় রেলপথে প্রথম বারের মতো দ্রুতগতির স্বল্প বিরতির ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌছবে ১০ ঘন্টায়। প্রতি ঘন্টায় ১২০ কিলোমিটার স্পীডে যেতে পারলেও ট্রেনটি চালানো হতে সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে। ট্রেনটি প্রতিদিন বেলা ১টা ১৫ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছবে রাত সাড়ে ১০টায়। আবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৯টা ৪০ মিনিটে পঞ্চগড় পৌঁছবে। যাত্রাপথে ঠাকুরগাঁও, দিনাজপুর ও পাবর্তীপুর হয়ে বিরতিহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে ট্রেনটি। এর পরই শেষ গন্তব্য কমলাপুর রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে। এই ট্রেনটিতে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও ভাড়া একতা ও দ্রুতযানের সমান রাখা হয়েছে। শোভন চেয়ার ৫৫০ টাকা, এসি চেয়ার ১ হাজার ৩৫ টাকা, এসি সিট ১হাজার ২৬০ টাকা এবং এসি বাথ ১ হাজার ৮৯২ টাকা। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য,  ৩০ শতাংশ দিনাজপুর, ২৫ শতাংশ ঠাকুরগাঁও এবং ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সব মিলে ১২ টি কোচ নিয়ে প্রায় এক হাজার যাত্রী পরিবহণ করবে ট্রেনটি। ট্রেনটিতে ইন্দোনেশিয়া থেকে আনা আধুনিক সুবিধা সম্পন্ন কোচগুলো যুক্ত করা হয়েছে।

    বিষয়:
    রেল রুট,পঞ্চগড় এক্সপ্রেস,প্রধানমন্ত্রী,উদ্বোধন

    সংশ্লিষ্ট সংবাদ: রেল রুট,পঞ্চগড় এক্সপ্রেস,প্রধানমন্ত্রী,উদ্বোধন

    ৩০ মে, ২০১৯
    জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের
    ৩০ মে, ২০১৯
    উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা
    ৩০ মে, ২০১৯
    উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা
    ১০ জুন, ২০১৯
    বিরামপুরে টেকাব এর উদ্যোগে মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ উদ্বোধন
    ২২ জুন, ২০১৯
    কাহালুতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
    ১ জুলাই, ২০১৯
    বগুড়ায় বৃক্ষ রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬