Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে ৪৬৩বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কেল্লাপোষী ‘জামাইমেলা’ মেলা শুরু
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ১৪:৫০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ১৪:৫০

    আরো খবর

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    শেরপুরে ৪৬৩বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কেল্লাপোষী ‘জামাইমেলা’ মেলা শুরু

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ১৪:৫০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২৬ মে, ২০১৯ ১৪:৫০

    শেরপুরে ৪৬৩বছরের প্রাচীন ঐতিহ্যবাহী কেল্লাপোষী ‘জামাইমেলা’ মেলা শুরু

    বগুড়ার শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা আজ রোববার থেকে শুরু হচ্ছে। তিথি অনুযায়ি প্রতি বছর জ্যেষ্ঠের দ্বিতীয় রোববার থেকে উপজেলা সদরের অদূরে কেল্লাপোশী নামকস্থানে ৪৬৩বছরের প্রাচীণ ঐতিহ্যকে ধরে রাখতে এ মেলার আয়োজন করা হয়। স্থানীয়দের ভাষায়, যাকে ‘জামাইবরণ’ মেলাও বলা হয়ে থাকে। মেলাটিকে ঘিরে গ্রামে গ্রামে চলে রকমারি আয়োজন।

    মেলার অন্তত সপ্তাহখানেক আগ থেকেই গ্রামের লোকজন নানা ধরনের প্রস্তুতি নিতে থাকেন। নতুন পুরণো বলে কথা নেই। মেলা উপলক্ষে সবাই নিজ নিজ আত্মীয়স্বজনকে দাওয়াত করে বাড়িতে আনেন। বিশেষ করে নতুন জামাই-বউকে নিয়ে সবাই ভিন্ন আনন্দে মেতে ওঠেন। শ্বশুর বাড়ির প থেকে জামাই বাবুকে মোটা অঙ্কের সেলামীও দেওয়া হয়। সেই সেলামী আর নিজের গচ্ছিত টাকা দিয়ে জামাই বাবুরা মেলা থেকে খাঁসি কিনে শ্বশুর বাড়িতে আনেন। এমনকি বড় বড় মাটির পাতিল ভর্তি করে মিষ্টান্ন সামগ্রী, সবচেয়ে বড় মাছ, মহিষের মাংস, রকমারি খেলনা কেনেন। এছাড়া শ্যালক-শ্যালিকাদের নিয়ে মেলা ঘুরে ফিরে দেখেন। তাদের সার্কাস, নাগোরদেলা, হুন্ডা, যাদু, পতুল নাচ খেলা দেখিয়ে দিনব্যাপি আনন্দ শেষে ছাতা, ছোটদের কাঠের ও ঝিনুকের তৈরী খেলনা সামগ্রী নিয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেন। আর গ্রাম্য মানুষরা সেই মেলা থেকে রকমারি মসলা, তুলা, কাঠের সামগ্রী, বড় বড় ঝুড়ি, চুন সারা বছরের জন্য কিনে রাখেন।

    এদিকে প্রতিটি মেলার পিছনেই কিছু না কিছু লোকগাঁথা কথা থাকে। কেল্লাপোশী মেলা সম্পর্কে তেমনি একটি লোক গাঁথার কথা জানা যায়। ১৫৫৬খ্রিষ্টাব্দ থেকে এ মেলা হয়ে আসছে বলে কথিত আছে। এ সম্পর্কে জানা যায়, বৈরাগ নগরের বাদশা সেকেন্দারের একজন ঔরশজাত এবং একজন দত্তক পুত্র ছিলেন। ঔরশজাত পুত্রের নাম ছিল গাজী মিয়া আর দত্তক পুত্রের নাম কালু মিয়া। গাজী মিয়া দেখতে খুবই সুদর্শন ছিলেন। তারা রাজ্যের মায়া ত্যাগ করে ফকির সন্যাসীর বেশ ধারণ করে ঘুরতে ঘুরতে ব্রাহ্মন নগরে আসেন। সেখানে ব্রাহ্মন রাজমুকুটের একমাত্র কন্যা চম্পা গাজীকে দেখে মুগ্ধ হন। একপর্যায়ে তারা দু’জন দু’জনকে ভালবেসে ফেলেন। পালিত ভাই কালু মিয়া বিষয়টি জানতে পেরে গাজীর বিয়ের প্রস্তাব নিয়ে মুকুট রাজার নিকট যান। মুকুট রাজা ফকির বেশী যুবকের এরূপ স্পর্ধা দেখে প্তি হয়ে তাকে বন্দি করেন। এতে গাজী মিয়া দারুন আঘাত পান। তিনি মুকুট রাজার নিকট থেকে ভাই কালু মিয়াকে উদ্ধারের জন্য কেল্লাপোশী নামক একটি দূর্গ নির্মাণ করেন। পরে রাজার সঙ্গে যুদ্ধ করে ভাইকে উদ্ধার এবং তার কন্যাকে বিয়ে করেন। আর তিথি অনুযায়ি ওই দিনটি ছিল জ্যেষ্ঠের দ্বিতীয় রোববার। ওই সময় গাজীর বিয়ে উপলে কেল্লাপোশী দূর্গে নিশান উড়িয়ে তিন দিনব্যাপি আনন্দ উৎসব চলে এবং সেখানে মাজার গড়ে তোলা হয়। মেলা চলাকালে সেখানে ভক্তরা আসর বসায়। ওই দিনগুলোকে অম্লান করে রাখতে প্রতি বছর জ্যেষ্ঠের দ্বিতীয় রোববার থেকে তিন দিনব্যাপি মেলা বসে। আর এই মেলা উপলে এলাকাবাসি নতুন জামাইকে ঘরে এনে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এছাড়া নিকট আত্মীয়স্বজনের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন।  

    অপরদিকে মেলা শুরু প্রায় সপ্তাহখানেক আগ থেকে গ্রামে গ্রামে চলে মাদার খেলা। একটি বড় বাঁশকে লাল কাপড়ে মুড়িয়ে ও নানা রংয়ে সাজিয়ে সেটির বিভিন্ন স্থানে চুল লাগিয়ে ১৫-২০জনের একটি দল বেরিয়ে পড়ে। ঢাক-ঢোল, গান-বাজনার নানান সরঞ্জামাদি আর লাঠি নিয়ে তারা গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরে খেলা দেখায়। মেলা শুরু হওয়ার আগ পর্যন্ত চলে ওই মাদার খেলা। জ্যেষ্ঠের দ্বিতীয় রোববার দলটি মেলা এলাকায় অবস্থিত মাজার প্রাঙ্গনে গিয়ে তা শেষ করে। এ বছরও মেলাকে কেন্দ্র করে বিভিন্নস্থানে মাদার খেলা চলে। আর ঐতিহ্যবাহী এই মেলাকে সামনে রেখে এলাকায় সাজ সাজ রব পড়ে যায়। উপজেলা সদর থেকে প্রায় ৩কিলোমিটার পশ্চিমে অবস্থিত ৩দিনব্যাপি এ মেলায় যাত্রা, সার্কাস, নাগোরদোলা, পুতুল নাচ, বিচিত্রা, হুন্ডাখেলা, কারখেলাসহ নানা অনুষ্ঠান চলে। মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনা কাটার ধুম। দূর-দূরান্ত থেকে আগত বিক্রেতারা এখানে দোকান সাজিয়ে জাঁকিয়ে বসেন।

    এ মেলার প্রধান আকর্ষণ হলো বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র, মিষ্টি-ফলমূল, নানা জাতের বড় বড় মাছ, কুঠির শিল্প সামগ্রী, মহিষ ও খাসির মাংস, রকমারি মসলা। তিন দিন মেলা চলার নিয়ম থাকলেও তা শেষ পর্যন্ত ছয়-সাত দিনে গড়ায়। এ মেলায় কোটি টাকার দ্রব্যাদি কেনাবেচা হয়। আর মেলাকে কেন্দ্র করে ইজারার নামে অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা আদায় করা হয়। প্রতিবছর এই চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটে থাকে। এদিকে প্রশাসন মেলার শৃংখলা রায় বিশেষ পুলিশি টহলের ব্যবস্থা করে থাকে। কিন্তু লাখো মানুষের ভীড়ে তাদের কার্যক্রম দায়সাড়া হয়ে পড়ে। ফলে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি রোধ করা যায় না। যে মেলা সাড়ে ৪৬৩বছরের বাঙালি ঐতিহ্য ধরে রেখেছে, সেখানে মানুষ প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন।

    এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের প থেকে মেলার অনুমতি পেতে আবেদন জানানো হয়েছে। তবে সার্কাস, যাত্রা বা বিচিত্রা চালানোর জন্য কোন অনুমতি প্রশাসনের প থেকে অদ্যবধি পর্যন্ত দেওয়া হয়নি। তবে মেলাতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। তাই সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের প থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও পুলিশের এই কর্মকর্তা দাবি করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬