Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ভিপি নুরের ওপর হামলার ঘটনায় আল্টিমেটাম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৯:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৯:৫২

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    ভিপি নুরের ওপর হামলার ঘটনায় আল্টিমেটাম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৯:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ মে, ২০১৯ ১৯:৫২

    ভিপি নুরের ওপর হামলার ঘটনায় আল্টিমেটাম

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনার বিচার দাবি করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।২৭ মে, সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়। প্রায় দুইশ শিক্ষার্থী এই মানববন্ধনে অংশ নেন।কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এই সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন।

    গতকাল রবিবার বগুড়ায় ভিপি নুরুল হকসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের ওপর হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মানববন্ধনে হামলাকারীদের কয়েকজনের নাম প্রকাশ করা হয়। পরিষদের প্রকাশিত তালিকা অনুযায়ী হামলাকারীরা হলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রউফ, বগুড়া জেলা শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান ও প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম।

    মানববন্ধনে ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, ‘সাধারণ ছাত্রদের ওপর এ পর্যন্ত যতগুলো হামলার ঘটনা ঘটেছে, একটিরও বিচার হয়নি। সর্বশেষ গতকাল বগুড়ায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের ওপর যে হামলা হয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে রাজপথে হামলাকারীদের মুখোশ ‍উন্মোচন করা হবে।’সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপির ওপর গতকাল বগুড়ায় হামলা হয়েছে। এ পর্যন্ত হওয়া কোনো হামলারই দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এ কারণেই বগুড়ায় ফের হামলার ঘটনা ঘটছে।’

    হামলাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করার জন্য আমরা ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের কাছেও দাবি জানিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে বিচার করা না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন।

    সূত্র: প্রথম আলো

    বিষয়:
    ঢাকা বিশ্ববিদ্যালয়,ডাকসু,নুরুল হক নুর,হামলা,ছাত্রলীগ

    সংশ্লিষ্ট সংবাদ: ঢাকা বিশ্ববিদ্যালয়,ডাকসু,নুরুল হক নুর,হামলা,ছাত্রলীগ

    ১৩ মে, ২০১৯
    ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
    ১৩ মে, ২০১৯
    শেরপুরে প্রয়াত দুই ছাত্রলীগ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
    ১৪ মে, ২০১৯
    বিবাহিত হয়েও ছাত্রলীগে পদ পেয়েছেন তারা
    ১৪ মে, ২০১৯
    ছাত্রলীগের নবগঠিত কমিটি ভেঙে দিতে ৪৮ ঘণ্টার সময়
    ১৪ মে, ২০১৯
    মধুর ক্যান্টিনে ছাত্রলীগের মারামারি অত্যন্ত সামান্য ঘটনা: হানিফ
    ১৬ মে, ২০১৯
    ছাত্রলীগ কমিটির বিতর্কিত ৯৯ জনের নাম প্রকাশ
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬