Journalbd24.com

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ২১:১৭
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ২১:১৭

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    বগুড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ২১:১৭
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২৮ মে, ২০১৯ ২১:১৭

    বগুড়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

    ‘মর্যাদা ও অধিকার স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি সেবায় অঙ্গিকার’ স্লোগানে সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় বগুড়াতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে সমাজের সকল শ্রেণীপেশার মানুষের অংশগ্রহণে সিভিল সার্জন কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত কার্যালয়ে এসে সমাপ্ত হয়।

    বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইউএনএফপিএ সহ বিভিন্ন বেসরকারী সহযোগী সংগঠনের সহযোগিতায় র‌্যালী পরবর্তী দিবসটি উপলক্ষে উক্ত কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা: গওসুল আজিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিবার পরিকল্পনা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক কাজী ফারুক আহম্মেদ। প্রধান অতিথি তার বক্তব্যে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য সকলকে সচেতন হতে বলেন। টেকসই উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের পাশাপাশি তিনি সকল সহযোগী সংস্থাকে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের মাধ্যমে মাতৃমৃত্যুর হার শূণ্যের কোঠায় আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সিভিল সার্জন আফজাল হোসেন তরফদার ও ডেপুটি সিভিল সার্জন ডা: এহিয়া কামাল। এছাড়াও বক্তব্য রাখেন বগুড়া এডিপির স্বাস্থ্য প্রকল্পের ম্যানেজার রবিন বাড়ৈ, ইউএনএফপিএ বগুড়ার কর্মকর্তা ডা: কানিজ ফাতেমা প্রমুখ।

    একই দিনে দিবসটি উপলক্ষ্যে জেলার শাজাহানপুরের মাদলায় আলোর পথ সিবিও’র আয়োজনেও এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিবিও’র সভাপতি রহিমা বেগমের সভাপতিত্বে প্রায় ২ শতাধিক মানুষের অংশগ্রহণে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার এ্যাডভেন্ট ট্রিপল্যান্ড। আলোর পথ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার খোকন মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া এডিপির অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের ম্যানেজার ইভান্স গমেজ, ওয়াশ কমিটির পক্ষে সিরাজুল ইসলাম প্রমুখ। এই প্রথম বগুড়াতে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে বগুড়ার স্বাস্থ্য বিভাগ ও সহযোগী সংগঠন হিসেবে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় একযোগে জেলা পর্যায় ছাড়াও প্রায় ১১টি কমিউনিটি ক্লিনিকে সহস্রাধিক মানুষকে সভা-সমাবেশের মাধ্যমে সচেতন করা হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬