Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলি সীমান্তে বিজিবির সাথে ক্রসফায়ারে মাদক চোরাকারবারী নিহত
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৩১ মে, ২০১৯ ১৪:৩৬
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৩১ মে, ২০১৯ ১৪:৩৬

    আরো খবর

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    হিলি সীমান্তে বিজিবির সাথে ক্রসফায়ারে মাদক চোরাকারবারী নিহত

    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৩১ মে, ২০১৯ ১৪:৩৬
    হিলি (দিনাজপুর)
    প্রকাশিত : ৩১ মে, ২০১৯ ১৪:৩৬

    হিলি সীমান্তে বিজিবির সাথে ক্রসফায়ারে মাদক চোরাকারবারী নিহত

    দিনাজপুরের হিলিতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সাথে ক্রসফায়ারে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মংলা বিওপি ক্যাম্পের বিজিবি’র সদস্যরা তাকে উপজেলার নন্দীপুর সীমান্ত এলাকা থেকে ৯৫৮টি ইয়াবা বড়ি সহ আটক করেন। দেলোয়ার উপজেলার নন্দীপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

    জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক দাবী করে জানান, আটককৃত দেলোয়ার মাদক কারবারের সাথে জড়িত। তাকে আটকের পর জিঞ্জাসাবাদ করা হলে এসময় তিনি জানান চেংগ্রাম এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ইয়াবা বড়ি পাচারের জন্য গাড়ীতে লোড করছেন। তার দেওয়া এমন তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে বিজিবি সদস্যরা আজ শুক্রবার রাত ২টার দিকে সেখানে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর আক্রমণ করে গুলি চালান। এসময় বিজিবিও পাল্টা গুলি করেন। এতে গোলাগুলিতে প্রতিপক্ষের গুলিতে ৩ জন বিজিবি সদস্য আহত হন এবং চোরাকারবারী দেলোয়ার হোসেন নিহত হন। আহত বিজিবি সদস্যদের বিজিবি ব্যাটালিয়নে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তিনি আরও জানান, এসময় বিজিবি ঘটনাস্থল থেকে ৫০০ বোতল ফেন্সিডিল ও দেশিয় ৩টি চাপাতি উদ্ধার করেছেন।

    এদিকে নিহত দেলোয়ারের স্ত্রী জেসমিন আখতার ও ভাতিজা ইমরান হোসেন জানান, দেলোয়ারের বিরুদ্ধে কোথাও কোনো মামলা নেই। তাকে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নন্দীপুর রাস্তা থেকে মংলা ক্যাম্পের বিজিবি সদস্যরা আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এসময় তার কাছে কিছুই ছিল না। তাকে ক্যাম্পে নিয়ে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে কোনো আক্রোশের জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সকালে থনায় লাশ দেখতে গেলে পুলিশ থানা থেকে বের করে দেয়। আমরা এই হত্যার তদন্ত ও বিচার চাই।

    হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এঘটনায় থানায় মংলা ক্যাম্পের সুবেদার আবু সাঈদ বাদী হয়ে আজ দুটি মামলা করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী জানান, এই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন দেলোয়ার হোসেন। সে মাদকের সাথে কখনোই জড়িত ছিলেন না।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬