Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৌদি আরবে গৃহকর্তাকর্তৃক নির্যাতনের শিকার পার্বতীপুরের আরজিনা
    পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
    প্রকাশিত : ১ জুন, ২০১৯ ১৯:২৪
    পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
    প্রকাশিত : ১ জুন, ২০১৯ ১৯:২৪

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    সৌদি আরবে গৃহকর্তাকর্তৃক নির্যাতনের শিকার পার্বতীপুরের আরজিনা

    পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
    প্রকাশিত : ১ জুন, ২০১৯ ১৯:২৪
    পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা
    প্রকাশিত : ১ জুন, ২০১৯ ১৯:২৪

    সৌদি আরবে গৃহকর্তাকর্তৃক নির্যাতনের শিকার পার্বতীপুরের আরজিনা

    দিনাজপুর জেলার পার্বতীপুরের ৩ সন্তানের জননী আরজিনা (২৯) সৌদিতে গৃহপরিচালিকার কাজে গিয়ে গৃহকর্তা কর্তৃক নির্যাতনের শিকার। দেশে ফেরার জন্য আকুতি। কিন্তু ফিরবে কিভাবে তার পাসপোর্ট ভিসা সৌদি গৃহকর্তা কেড়ে নিয়েছে। এদিকে মোবাইলে আরজিনা তার স্বামী ও মার সঙ্গে যোগাযোগ করে নির্যাতনের কথা বলে হাউমাউ করে কান্নাকাটি করছে। যে কোন মুহুর্তে  তাকে মেরে ফেলা হবে আশংকা করছে আরজিনা। দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের হয়বৎপুর গ্রামে আরজিনার বাবার বাড়ী। তার বিয়ে হয় পার্বতীপুর পৌর এলাকার রিয়াজনগর মহল্লার মনসুর আলীর ছেলে মোস্তাফিজুর রহমান(৩৫) ওরফে মস্তানের সাথে। তার স্বামী পেশায় রিক্সা চালক।

    তার ঘরে ফুটফুটে ৩ টি সন্তান রয়েছে। অভাবের সংসার উন্নতির লক্ষে স্থানীয় দালাল আজিজুলের খপ্পড়ে পড়ে এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে গত ৩ মাস পূর্বে সোনালী স্বপ্ন পূরণের লক্ষে সৌদিআরব পাড়ি জমায়। রিয়াদ সিটির নাহদা জেলায় এক সৌদি পরিবারের গৃহপরিচারিকার কাজ পায়। আরজিনা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের জানায়, তার কাছ থেকে মোবাইল, পাসপোট ভিসা কেড়ে নিয়ে রাখে সৌদি গৃহকর্তা। অল্প কাজের ক্রটি হলেই তার উপর চলে অমানসিক নির্যাতন। শুধু নির্যাতনই নয় গৃহকর্তার যৌনলালসার শিকারও হতে হয় আরজিনাকে। তাকে থাকতে হয় শেতশ্বেতে অন্ধকার কুটিরে। আরজিনা আরও বলেন সেখানকার কোন ঠিকানা তাকে জানানো হয় নি এমনকি গৃহকর্তার বাসার পরিচয় ঠিকানা পর্যন্ত জানানো হয়নি। তার মা বৃদ্ধ জাহানারা বেগম মেয়ের দুসংবাদ শুনে কান্নায় ভেঙ্গে পড়েছে। ৩ সন্তান মানতাসা (১১), মাফুয়া (৭) ও আমির হামজা (৩) আশ্রয়হীন হয়ে পড়েছে। মা আসবে বলে তারা পথ চেয়ে আছে।

    এ অবস্থায় আরজিনার ফোন পেয়ে তার স্বামী মোস্তাফিজুর রহমান ওরফে মস্তান তাকে দেশে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছে। গত ৩১ মে ২০১৯ বিকালে পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩ সন্তান, পরিবারের সদস্যসহ শতাধিক নারীপুরুষ মানবন্ধনে অংশ গ্রহণ করে। গত শুক্রবার আরজিনার পরিবারের সদস্যরা পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। পার্বতীপুর পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক বিষয়টি অমানবিক বলে আরজিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬