Journalbd24.com

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • উত্তর সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরীক্ষার্থীসহ আটক ১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ০৫:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ০৫:১৬

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    উত্তর সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরীক্ষার্থীসহ আটক ১৪

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ০৫:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ জুন, ২০১৯ ০৫:১৬

    উত্তর সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরীক্ষার্থীসহ আটক ১৪

    বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা ও মুঠোফোনের মাধ্যমে উত্তর সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পরীক্ষার্থীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। শক্রবার পরীক্ষা শুরুর পর শহরের পুরান বগুড়া এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাঁদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল মালেক।

    আটক লোকজনের মধ্যে ১০ জন শিক্ষার্থী। তাঁরা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত। পরে তাঁদের স্বীকারোক্তির ভিত্তিতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী এক পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক অন্য তিনজনের মধ্যে রয়েছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুজন ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একজন পরীক্ষার্থী।

    আটক ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার হাসানপাড়া গ্রামের বাসিন্দা সুমন মিয়া (২৩), সিজু মিয়া (২১), হারুনুর রশীদ (২৯), একই উপজেলার মংলাপাড়া গ্রামের মেহেদী হাসান (২৩), ফুলছড়ি উপজেলার পারুলের চরের আহসান হাবিব (২৪), বগুড়ার শেরপুরের সালফা গ্রামের নিয়োগ পরীক্ষার্থী হাসনা-তুজ-জাহান (২৩) ও সাইফুল ইসলাম (৩৫), দুপচাঁচিয়া উপজেলার অর্জনগাড়ি গ্রামের আলমগীর কবির (২২), সোনাতলা উপজেলার পাকুল্যা গ্রামের ওবায়দুর রহমান (৩০), নন্দীগ্রাম উপজেলার পিংহাজারকি গ্রামের ঈসমাইল হোসেন (২৮), শিবগঞ্জ উপজেলার চাপাচিল গ্রামের সালাফি হোসেন (২১), দেউলী উত্তরপাড়ার সিজু সরদার (২২), কাহালু উপজেলার জামগ্রামের রাজু মিয়া (২৩) ও নাটোরের সিংড়া উপজেলার লক্ষীকোলা গ্রামের ইউনুস আলী (২৫)।

    বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় মুঠোফোনে কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র ফাঁস এবং বাইরে থেকে পরীক্ষার্থীর কাছে মুঠোফোনে উত্তর সরবরাহে জড়িত থাকায় পরীক্ষার্থীসহ ১৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা কলেজের শিক্ষার্থী হওয়ায় তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হবে। বগুড়া শহরের ৩৭টি কেন্দ্রেসহ জেলার বিভিন্ন কেন্দ্রে মোট ৩১ হাজার ৯৯৭ জন চাকরিপ্রত্যাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষায় অংশ নেন।

    বিষয়:
    আটক

    সংশ্লিষ্ট সংবাদ: আটক

    ১৫ মে, ২০১৯
    নৌকায় করে মালয়েশিয়া পাচারকালে ২৮ রোহিঙ্গা আটক
    ১৬ মে, ২০১৯
    গাজীপুরে হিজবুত তাহরির দুই সদস্য আটক
    ১৭ মে, ২০১৯
    সীতাকুণ্ডে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৯
    ১৭ মে, ২০১৯
    আত্রাইয়ে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
    ১৭ মে, ২০১৯
    র‌্যাবের অভিযানে ৩৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক ১
    ১৮ মে, ২০১৯
    রাজধানীতে অজ্ঞানপার্টির ২৩ সদস্য আটক
    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬