Journalbd24.com

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নাহিদের বাসার পথে তারেক রহমান   বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে বিয়ের আসর থেকে বর আটক, এক মাসের কারাদন্ড
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:৩২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:৩২

    আরো খবর

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    সৈয়দপুরে বিয়ের আসর থেকে বর আটক, এক মাসের কারাদন্ড

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:৩২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:৩২

    সৈয়দপুরে বিয়ের আসর থেকে বর আটক, এক মাসের কারাদন্ড

    স্বেচ্ছাসেবী সংগঠন সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার এ্যাসোসিয়েশনের (সুভা) সদস্যের খবরে এবং সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপে নীলফামারীর সৈয়দপুরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণীর এক ছাত্রী। আর বরকে বিয়ের আসর থেকে আটক করে বাল্য বিয়ে করতে আসার অপরাধে বরের এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের  বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই সাজা দেন। দন্ডপ্রাপ্ত বরের নাম মো. রাব্বি ইসলাম ওরফে সোহাগ (২২)।

    ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়ার  মো. ফজলুল হক ওরফে ইমদাদুল এর ছেলে মো. রাব্বি ইসলাম সোহাগ (২২)। পেশায় সে (সোহাগ) একজন রাজমিস্ত্রি। আর একই এলাকার প্রতিবেশী মোজাহারুল ইসলামের মেয়ে মোছা. মনিরা আক্তার (১৬)। সে পড়ে দশম শ্রেণীতে। মো. রাব্বি ইসলাম ওরফে সোহাগের বিয়ে বয়স হলেও অপ্রাপ্ত বয়সী মনিরা আক্তার। তারপরও উভয় পরিবারের সম্মতিতে  তাদের  বিয়ে ঠিক করে। গতকাল শুক্রবার  ছিল ওই বিয়ের দিনক্ষণ। এ বিয়ে উপলক্ষে কনের বাড়িতে তোরণ নির্মাণ করাসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়।  শুক্রবার জুম্মার নামাজের পর থেকে কনের বাড়িতে চলে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন। আর এ অতিথি আপ্যায়ন চলে বিকেল অবধি। সন্ধ্যার পর পরই বর ও বর পক্ষের  লোকজন হাজির হন কনের বাড়িতে। তাদেরও যথারীতি আপ্যায়নও করা হয়। এরপর বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছে।

    ঠিক সেই মুর্হুতে বহুল আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন সুভা এক সদস্যদের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সেখানে  (বিয়ের বাড়ি) পুলিশ নিয়ে উপস্থিত হন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। তাঁদের উপস্থিতি টের পেয়ে বর ও কনেকে রেখে দ্রুত সটকে পড়েন উভয় পক্ষের লোকজন। পরে বর মো. রাব্বি ইসলাম ওরফে সোহাগ এবং কনে মনিরা আক্তারকে সৈয়দপুর ্উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাদের বসিয়ে রেখে উভয় পক্ষের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। কিন্তু দীর্ঘ সময়ে তারা আর সেখানে আসেননি।

    পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে অপ্রাপ্ত বয়সী মেয়েকে বিয়ে করতে আসার অভিযোগে বর মো. রাব্বি ইসলাম ওরফে সোহাগকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  ভ্রাম্যমান আদালতে বিচারক  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ওই কারাদন্ড দেন। আর কনে মনিরা আক্তারকে বিয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারনামা নিয়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. নাহিদের বাসার পথে তারেক রহমান
    2. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    3. বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    4. বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    5. লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    6. গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    7. দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত
    সর্বশেষ সংবাদ
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    নাহিদের বাসার পথে তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা:
জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬