Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নওগাঁয় ভেজাল গুড়ের কারখানা: হুমকির মুখে জনস্বাস্থ্য!
    নওগাঁ প্রতিনিধি:
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৪
    নওগাঁ প্রতিনিধি:
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৪

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    নওগাঁয় ভেজাল গুড়ের কারখানা: হুমকির মুখে জনস্বাস্থ্য!

    নওগাঁ প্রতিনিধি:
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৪
    নওগাঁ প্রতিনিধি:
    প্রকাশিত : ৩০ জুন, ২০১৯ ১৪:২৪

    নওগাঁয় ভেজাল গুড়ের কারখানা: হুমকির মুখে জনস্বাস্থ্য!

    নওগাঁয় প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে চিনির সঙ্গে ময়দা, ভুট্টার গুড়া, হাইড্রোজ, সোডা, ফিটকারি ও তিকর রঙসহ নানা বিপজ্জনক রাসায়নিক দ্রব্য মিশিয়ে উৎপাদন করা হচ্ছে নকল আখের গুড়। এক শ্রেণির অর্থলোভী গুড় উৎপাদনকারী আখের গুড়ের ব্যাপক চাহিদাকে পুঁজি করে প্রশাসনের নাকের ডগায় নকল গুড় তৈরি করে বাজারজাত করছেন। এসব গুড় স্থানীয় জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাক ভরে পাঠানো হচ্ছে। কিন্তু, নেই কোনো নজরদারি বা সক্রিয় পদপে। এতে হুমকির মুখে পড়তে পারে জনস্বাস্থ্য বলে জানিয়েছেন সচেতন মহল।

    অনুসন্ধানে জানা যায়, জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের সোমসের আলীর ছেলে আবদুল আজিজ (৬০) নিজ বাড়িতে প্রায় ১৫ বছর থেকে অবাধে নকল গুড়ের কারখানা চালিয়ে আসছে। নকল গুড় তৈরি করতে কোন আখের প্রয়োজন হচ্ছে না। সারা বছর নিয়মিতভাবে তৈরি করা হচ্ছে নকল আখের গুড়। যা মানব স্বাস্থ্যের জন্য চরম তিকর। এ কারখানা মালিক প্রতিদিন শত শত মণ নকল আখের গুড় তৈরি ও বাজারজাত করছেন। এ গুড় তৈরি করতে শুধু প্রয়োজন হচ্ছে চিনির সঙ্গে ময়দা, ভুট্টার গুড়া, হাইড্রোজ, সোডা, ফিটকারি ও তিকর রঙসহ বিপজ্জনক রাসায়নিক দ্রব্য। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ নকল গুড়ের কারখানা চলছে দেদারছে। বিষয়টি নিয়ে প্রশাসনের রহস্যজনক নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহলের। তারা এ কারখানা বন্ধের জন্য প্রশাসনের কঠোর হস্তপে কামনা করেছেন।

    স্থানীয়দের অভিযোগ, প্রকৃত গুড় বাজারে আসলেও সংখ্যায় কম। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষ প্রক্রিয়ায় নকল গুড়ের রঙ সাদা ও আকর্ষণীয় করা হচ্ছে। ফলে ক্রেতারা সাদরে তা গ্রহণ করছে। পান্তরে প্রকৃত গুড়গুলো দেখতে তুলনামূলক কালো হওয়ায় তা ক্রেতারা কিনছেন না। ফলে স্বাদ-গন্ধহীন সেই নকল গুড়েই সয়লাব হচ্ছে হাট-বাজার।

    কৃষি তথ্য সার্ভিস এর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আখের দানাদার গুড় উৎপাদনের জন্য পরিপূর্ণ পরিপক্ব আখ প্রয়োজন। উপযোগী জাতগুলো হলো- ঈশ্বরদী ১৬, ঈশ্বরদী ২৬, ঈশ্বরদী ৩০, ঈশ্বরদী ৩৩, ঈশ্বরদী ৩৮। প্রচলিত আখ মাড়াইকলের রস আহরণ মতা ৪৫ থেকে ৫০ ভাগ। বাংলাদেশে ইু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত আখ মাড়াইকলের রস আহরণ মতা প্রায় ৬০ ভাগ।

    ওই ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, বিভিন্ন কারণে গুড় পরিশোধন করা কঠিন। কারণগুলো হলো- রোগ ও পোকা আক্রান্ত আখ, অপরিপক্ব বা অধিক পরিপক্ব আখ, রসে অধিকমাত্রায় গ্লুকোজ ও ফরুকটোজ, আখের জাত ও রস জ্বাল দেওয়ার ভুল পদ্ধতি ইত্যাদি। এসব কারণে উন্নতমানের দানাদার গুড় উৎপাদন সম্ভব হয় না। এ অবস্থায় গুড় প্রস্তুত কারকরা গুড়ের রঙ দ্রুত পরিবর্তনের জন্য অতিমাত্রায় রাসায়নিক পরিশোধক দ্রব্য হাইড্রোজ ব্যবহার করা হচ্ছে। যা মানবদেহের স্বাস্থ্যের জন্য চরম তিকর। হাইড্রোজ দেওয়া গুড়ে হাইড্রোজের গন্ধ থাকে এবং রঙ হালকা সাদাটে বা অনুজ্জ্বল সোনালি হয় সাধারণত ভাবে।

    মোমিনপুর গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আখ ছাড়াই চিনি ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য দিয়ে আবদুল আজিজ নকল আখের গুড় তৈরি করছেন। এসব নকল গুড় স্থানীয় ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কিনে নিয়ে গিয়ে বাজারজাত করছে। কিন্তু, প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।’

    পত্নীতলা উপজেলার নজিপুর মায়ের দোয়া কবিরাজ ঘর এর পরিচালক জাহাঙ্গীর আলম অভিযোগে জানান, কবিরাজী কাজে বিভিন্ন ঔষধ প্রস্তুত কাজে খাঁটি গুড় প্রয়োজন হয়। কিন্তু, সম্প্রতি নজিপুর নতুন হাট হতে গুড় কিনে এতে ভেজালের পরিমাণ মিশ্রণ থাকায় ঔষধ তৈরিতে নানা সমস্যার সম্মুখীন হয়েছি।

    পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার আলহেরা পাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, পান্তা ও মুড়িতে গুড় খাই ছোট বেলা হতেই। আবার আমের আচার তৈরিতেও গুড় লাগে। কিন্তু, এ মৌসুমে গুড়ে অতিরিক্ত ভেজালের পরিমাণ থাকায় শারীরিক ভাবে স্বাস্থ্যহানি ও পেটের নানা রকম সমস্যায় পড়েছি।

    মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুজ্জামান আলাল বলেন, ‘তিকারক উপকরণ দিয়ে তৈরি নকল গুড় মানবদেহের জন্য মারাত্মক তিকর। এসব গুড় খাওয়ার ফলে মরণব্যাধি ক্যান্সার, কিডনি ড্যামেজ, লিভারে পচনসহ নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভানা থাকে।’

    কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস বলেন, ‘নকল গুড় উৎপাদন ও বাজারজাতকারীদের আইনের আওতায় আনা হোক।’

    জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর নওগাঁর (ভারপ্রাপ্ত) সহকারী পরিচালক মো: হাসান আল-মারুফ বলেন, দ্রুত তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    মহাদেবপুরের সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি খোঁজ নিচ্ছি।

    মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাত হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি জরুরী ভিত্তিতে খোঁজ নিচ্ছি।’

    মহাদেবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, ‘এ ব্যাপারে আমার কিছু জানা নেই। যদি বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে কারখানা বন্ধসহ নকল গুড় উৎপাদনকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬