Journalbd24.com

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নাহিদের বাসার পথে তারেক রহমান   বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মরা করতোয়ায় শত শত কাগজের নৌকা ভাসিয়ে শিশুরা জানালো তাদের প্রতিবাদ
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুলাই, ২০১৯ ২০:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুলাই, ২০১৯ ২০:২৮

    আরো খবর

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    মরা করতোয়ায় শত শত কাগজের নৌকা ভাসিয়ে শিশুরা জানালো তাদের প্রতিবাদ

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুলাই, ২০১৯ ২০:২৮
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৫ জুলাই, ২০১৯ ২০:২৮

    মরা করতোয়ায় শত শত কাগজের নৌকা ভাসিয়ে শিশুরা জানালো তাদের প্রতিবাদ

    বগুড়া শহরের বুক বেয়ে যে নদী একদা গৌরবের গড়িমা মেখে ভাসিয়ে নিয়েছে পাল তোলা নৌকা সেই করতোয়া এখন আমাদের শিশুদের কাছে যেন এক রূপকথার গল্প। দখলদারের দৌরাত্ম আর অপরিকল্পিত ব্যাবস্থাপনা এবং নিশ্চয়ই গুরুত্বহীনতা, এসবেরই বলি হয়েছে দেশের অধিকাংশ নদীর মতো আমাদের করতোয়াও। মুমূর্ষু এই নদীর বুকে প্রাণের জলধারা বয়ে চলুক এই প্রত্যাশাকে সামনে রেখে শিশু-কিশোরদের শিল্পের পাঠশালা “বাবুই”  এর আয়োজনে বগুড়ায় হয়ে গেলো শিশুদের এক অভিনব প্রতিবাদ কর্মসূচি।

    বাবুই এর শিশুরা নানা রঙের কাগজের নৌকা ভাসিয়ে তাদের  এই প্রতিবাদ কর্মসূচি পালন করলো। আর নদী কেন্দ্রিক উৎসব আয়োজন ফিরে পাওয়ার দাবী জানিয়ে মরা করতোয়ার পাড়েই অংশ নিলো মধুমাসের ফল উৎসবে।গেলো তিন বছর “করতোয়ায় প্রাণ চাই” এই মূল প্রতিপাদ্যকে সামনে  রেখে নদীর পাড়ে একটি দিন - কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে বগৃড়া কালেক্টরেট স্কুল সংলগ্ন করতোয়া নদীর পাড়ে বাবুই এর শিশুরা নানা রাঙের কাগজের নৌকা মরা করতোয়ায় ভাসিয়ে জানালো তাদের প্রতিবাদের ভাষা।  সেইসাথে নদীমাতৃক সোনার বাংলার আবহমান কালের ঐতিহ্য ধারনের চেষ্টায় নদী পাড়েই উদ্যাপন করেছে তারা মধুমাসের ফল উৎসব।

    শিশুদের এই ব্যতিক্রমী আয়োজনে সামিল হয়েছিলেন অভিভাবকরাসহ শহরের নানা শ্রেণী পেশার মানুষৎ। সকলেই তাদের এই প্রতিবাদ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে দাবী জানান এক সময়ের প্রমত্তা করতোয়া রক্ষার। আয়োজনে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। শিশুদের এই অভিনব প্রতিবাদকে স্বাগত জানিয়ে তিনি করতোয়া রক্ষায় সরকারের উদ্যোগের কথা জানান এবং খুব শিঘ্রই দখল ও দুষনমুক্ত করে স্রোত ফিরিয়ে আনার আশ্বাস দেন।  

    বগুড়ায় শুদ্ধ সাংস্কৃতিক চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় শিশু-কিশোরদের মনন-কাঠামো গড়ে তোলার প্রত্যয়ে ০৭ এপ্রিল ২০১৫-য় প্রতিষ্ঠিত হয় শিশু-কিশোরদের শিল্পের পাঠশালা “বাবুই” নামের এই অলাভজনক সাংস্কৃতিক শিক্ষালয়। আকাশ সংস্কৃতির এই মহামারি-কালে নিজেস্ব সংস্কৃতির প্রাণজ ছোঁয়াহীনতায় শহর-গ্রামের ভাবি প্রজন্ম যখন অপসংস্কৃতি ও পরদেশী বণিকী কালচারের বেড়াজালে আবদ্ধ হয়ে চলেছে ঠিক তখনই লড়াইয়ের শিল্পভাষা নিয়ে হাজির হয়েছে “বাবুই”। আজকের শিশুই যেহেতু আগামীকালের রাষ্ট্র-রাজনীতি ও সংস্কৃতিকে এগিয়ে নেবে তাই শিশুর মনোজগতে শেকড়ের গন্ধ মাখাতে “বাবুই” তার আদর্শিক কার্যক্রম চালিয়ে আসছে।

    সর্বশেষ সংবাদ
    1. নাহিদের বাসার পথে তারেক রহমান
    2. শফিকুর রহমানের বাসায় তারেক রহমান
    3. বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা
    4. বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী
    5. লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া
    6. গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
    7. দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত
    সর্বশেষ সংবাদ
    নাহিদের বাসার পথে তারেক রহমান

    নাহিদের বাসার পথে তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    শফিকুর রহমানের বাসায় তারেক রহমান

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা:
জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়ায় শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা: জটিল সূত্র হাতকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    বগুড়া-০৪ আসনের এমপি মোশারফকে মন্ত্রী পদে দেখতে চান কাহালু-নন্দীগ্রামবাসী

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    লাচ্ছার জগতে উত্তরাঞ্চলে প্রথম আকবরিয়া

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    গাইবান্ধাতে হার্ট ও কিডনি রোগে আক্রন্ত মোজাম্মেলের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    দিনাজপুর-৬ আসনে জয়-পরাজয়ে দুই প্রার্থীর ভিন্ন মত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬