Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পাঁচ জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:০৮

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    পাঁচ জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ১২:০৮

    পাঁচ জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত

    দেশের পাঁচ জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে বাবা-ছেলেসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ বজ্রপাতের ঘটনা ঘটে। এর মধ্যে পাবনায় চারজন, ময়মনসিংহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন ও রাজশাহীতে একজন ও সুনামগঞ্জে দুইজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য পাওয়া গেছে।

    পাবনা: পাবনার বেড়া উপজেলায় বজ্রপাতে বাবা ও দুই ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোতালেব সরদার (৫০), তার ছেলে ফরিদ সরদার (২০) ও শরিফ সরদার (১৮) এবং একই গ্রামের রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে ।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। দুপুর সোয়া ২টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ একটি বজ্রপাত হলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

    চাকলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, বাবা ও দুই ছেলেসহ চার কৃষক পাচুড়িয়া বিদ্যালয়ের খেলার মাঠের পাশে একটি ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

    ময়মনসিংহ: ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। জেলার ফুলপুর ও ফুলবাড়িয়া উপজেলায় শনিবার দুপুরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফুলপুরের বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহাগ মিয়া (২৫), পয়ারী গ্রামের ওয়াহেদ আলীর ছেলে জামাল উদ্দিন (৪০) ও ফুলবাড়িয়া উপজেলার হাতিলেইট গ্রামের মলিন বর্মণের ছেলে চৈতন বর্মণ (২২)। ও তারাকান্দা উপজেলার ধলিরকান্দা গ্রামের আবুল কাশেমের ছেলে চাঁন মিয়া (৫৫)।

    স্থানীয়রা জানান, ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের হাঁসের খামারি সোহাগ মিয়া শনিবার দুপুরে বাড়ির পাশে পতিত জমিতে হাঁস চড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী গ্রামের কৃষক জামাল উদ্দিন দুপুরে বাড়ির পাশে জমিতে আমন ধানের বীজতলা তৈরি করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    অপরদিকে দুপুরে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের বড়বিলা বিলে মাছ ধরার সময় বজ্রপাতে চৈতন বর্মণ নামে এক জেলে নিহত হন। নিহতের পরিবার জানায়, বড়বিলা বিলে বুচনা (বাইর) দিয়ে মাছ ধরতে যান দুই ভাই মনু বর্মণ ও চৈতন বর্মণ। দুপুরে হঠাৎ বজ্রপাতে ছোট ভাই চৈতন বর্মণ পানিতে ঢলে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বড় ভাইয়ের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে বিল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

    ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরাত হোসেন গাজী, ফুলবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও তারাকান্দার থানা পুলিশের ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বগাদির মাঠে এ ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি মেহেরপুরের কলাইডাঙ্গা গ্রামে। নিহতরা হলেন- কলাইডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে আলামিন হোসেন, বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম ও মৃত গোলাম মিয়ার ছেলে হোদা মিয়া।

    স্থানীয়রা জানান, বিকেলে বগাদির মাঠে ট্রাকে কলা লোড করছিলেন তারা। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে গুরুতর আহত হন তারা। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুর রহমান বলেন, বজ্রপাতের কারণে ওই তিনজনের মুত্যু হয়েছে বলে শুনেছি।

    রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে দূরুল হুদা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাছমারা বেনীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুরুল হুদা ওই গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে। ঘটনার সময় তিনি জমিতে কাজ করছিলেন বলে জানিয়েছেন মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আযম তৌহিদ।

    সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে । শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মানিকখিলা এলাকার নিয়াজ আলীর ছেলে হারিদুল ইসলাম (৪৭) ও তার ছেলে তারা মিয়া (১২)।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হারিদুল ইসলামের বাড়ির পাশেই একটি চিংড়ির খামার রয়েছে। শনিবার সকালে ছেলে তারা মিয়াকে নিয়ে তিনি ওই খামারে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

    তাহিরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    বিষয়:
    পাঁচ জেলা, বজ্রপাত, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: পাঁচ জেলা, বজ্রপাত, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬