Journalbd24.com

সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পঞ্চগড়ে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ভেঙ্গে ও উপড়ে পড়েছে হাজারো গাছপালা
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ২০:৫৪
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ২০:৫৪

    আরো খবর

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    পঞ্চগড়ে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ভেঙ্গে ও উপড়ে পড়েছে হাজারো গাছপালা

    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ২০:৫৪
    পঞ্চগড় প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ জুলাই, ২০১৯ ২০:৫৪

    পঞ্চগড়ে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ভেঙ্গে ও উপড়ে পড়েছে হাজারো গাছপালা

    ঘূর্ণিঝড়ে পঞ্চগড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড় আর গাছ পড়ে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। ভেঙ্গে ও উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা। রাস্তার ওপর গাছ পড়ে থাকায় প্রায় ১০ ঘন্টা বন্ধ ছিল পঞ্চগড়-ঢাকা মহাসড়ক। রোববার দিবাগত রাত ১১টা থেকে পরবর্তি আধা ঘন্টা যাবত মুসলধারে বৃষ্টির সাথে ঘূর্ণিঝড়ে এই ক্ষয়ক্ষতি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পঞ্চগড় সদর, আটোয়ারী ও বোদা উপজেলা। এই তিন উপজেলার প্রায় ১৭টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গতকাল সোমবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি উপজেলা প্রশাসন। রোববার রাত সাড়ে ১০টা থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন পঞ্চগড়ের অধিকাংশ এলাকা।

    স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা থেকেই পঞ্চগড়ে মুসলধারে বৃষ্টি শুরু হয়। রাত ১১ টার দিকে বৃষ্টির সাথে শুরু হয় ঘূর্ণিঝড়। প্রায় আধা ঘন্টার ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জেলার বিস্তৃর্ণ এলাকা। পঞ্চগড় সদর, আটোয়ারী ও বোদা উপজেলায় ঝড় আর গাছ পড়ে ভেঙ্গে যায় সহ¯্রাধিক ঘড়বাড়ি। ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার মানুষ। অগনিত গাছপালা ভেঙ্গে ও উপড়ে পড়ে। গাছ পড়ে অধিকাংশ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝড়ের পর থেকেই পঞ্চগড় জেলা সদরের মিলগেট থেকে বোদা উপজেলার ময়দানদিঘী পর্যন্ত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের প্রায় আট কিলোমিটার অংশে সড়কে গাছ পড়ে থাকায় মহাসড়কের দু’ধারে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। রাত থেকে স্থানীয় লোকজন এবং সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে সড়ক চলাচলের উপযোগি করে। সকাল নয়টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

    বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ক্ষতিগ্রস্থ ছয়টি ইউনিয়ন। সোমবার রাতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চারশ বাড়িঘরের প্রায় চৌদ্দশ লোক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের মধ্যে ইতোমধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পঞ্চগড় সদরের ক্ষতিগ্রস্থ ইউনিয়ন ছয়টি। ঘূর্ণিঝড়ে এ সকল ইউনিয়নের ৩১০টি বাড়ি সম্পূর্ণ এবং পাঁচশ বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ মানুষের সংখ্যা প্রায় চার হাজার। এই উপজেলার চাকলাহাট ইউনিয়নে অতিবৃষ্টির কারণে পানিবন্দি তিনশ মানুষ চারটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাদের মাঝে শুকনো খাবার দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে রাতে খিচুরী দেয়া হবে। এই উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খানপুকুর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আটোয়ারী উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পাঁচটি ইউনিয়ন। এ উপজেলায় ক্ষতিগ্রস্থ প্রায় এক হাজার পাঁচশ পরিবার।   

    পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ঝড় এবং অতিবৃষ্টিতে পঞ্চগড় সদর উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর ভেঙ্গে গেছে। অসংখ্য গাছপালা বিনষ্ট হয়েছে। কয়েকটি ইউনিয়নে অতিবৃষ্টির কারণে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে আশ্রিতদের মাজে শুকনো খাবার ও খিচুরী দেয়া হচ্ছে।
    পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা জানান, সোমবার ঘূর্ণিঝড়ের পঞ্চগড় জেলার তিনটি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও গাছপালার চুড়ান্ত হিসাব এখনও পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ করছে। সব উপজেলা থেকে রিপোর্ট আসলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    2. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    3. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    4. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    5. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    6. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    7. নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে চায় এলাকাবাসী
    সর্বশেষ সংবাদ
    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে চায় এলাকাবাসী

    নওগাঁ-১ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে চায় এলাকাবাসী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬