Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • এরশাদের দাফন রংপুরের মাটিতে সম্পন্ন করার ঘোষণা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ২০:২৬

    আরো খবর

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    এরশাদের দাফন রংপুরের মাটিতে সম্পন্ন করার ঘোষণা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ২০:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ জুলাই, ২০১৯ ২০:২৬

    এরশাদের দাফন রংপুরের মাটিতে সম্পন্ন করার ঘোষণা

    সদ্যপ্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফন জীবন দিয়ে হলেও রংপুরের মাটিতে সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির উত্তরবঙ্গের নেতারা। কোনোভাবেই রংপুর থেকে ঢাকায় মরদেহ নিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তারা। সোমবার (১৫ জুলাই) দুপুরে রংপুর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার নেতাদের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এজন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীসহ এরশাদভক্তরা প্রয়োজনে আন্দোলনে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়। 

    দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রংপুর ও রাজশাহী বিভাগের শীর্ষ নেতারা তাদের মতামত তুলে ধরেন। বক্তব্যে নেতারা বলেন, জাতীয় পার্টিকে দাবিয়ে রাখতে ও সাধারণ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে কেন্দ্রের গুটিকয়েক নেতা দাফন নিয়ে রাজনীতি করছেন। তাদের এই রাজনীতি মেনে নেওয়া হবে না। আমরা এরশাদ স্যারের সমাধি জাতীয় তিন নেতার সমাধির পাশে করার জন্য প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওনারা জাতীয় পার্টির অস্তিত্ব বিলীন করতে সামরিক কবরস্থানে স্যারকে সমাহিত করতে চান। যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এটা ষড়যন্ত্র। এরশাদের রাজনৈতিক চিন্তা-চেতনা আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। সামরিক কবরস্থানে দাফনের সিদ্ধান্ত দলের কেউই মানে না। যেকোনো মূল্যে রংপুরের মাটিতেই দাফন করা হবে।

    সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এরশাদকে জাতীয় নেতার মর্যাদা দিয়ে সমাহিত করা হলে আমরা মানতাম। কিন্তু তা করা হচ্ছে না। স্যারের মরদেহ ও দাফন নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না। রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো, আপনার হস্তক্ষেপ প্রয়োজন। আপনি জনগণের আকুতি বোঝেন। জনগণের চাওয়া-পাওয়া দাবি কি তা বোঝেন। প্রধানমন্ত্রী আপনি বলে দিন, আমাদের সন্তানকে রংপুরের মাটিতে সমাহিত করার জন্য। 

    মোস্তফা আরো বলেন, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, রংপুর থেকে এরশাদের মরদেহ কোনোভাবেই নিয়ে যেতে দেওয়া হবে না। কেউ যদি অপচেষ্টা চালায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বুকের তাজা রক্ত ঢেলে তা প্রতিহত করবে। আমরা জীবন দিতে প্রস্তুত। তবুও রংপুরের পল্লীনিবাসে স্যারের দাফন করা হবে। রংপুরের মানুষের আবেগ-ভালোবাসা নিয়ে রাজনীতি করলে কি হয়, লাখ লাখ মানুষের উপস্থিতিতে স্যারের জানাজা তা প্রমাণ করবে। 

    সভায় দলের যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের পরিচালনায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আব্দুর রশিদ, রাজশাহী জাতীয় পার্টির প্রতিনিধি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল ফারুক, পঞ্চগড় জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সালেক, দিনাজপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রুবেল, সাবেক সংসদ সদস্য সাহানারা বেগম, রংপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, জয়পুরহাট জেলা সভাপতি তিতাস মোস্তফা, ঠাকুরগাঁও জেলা সদস্য সচিব আলী রাজী স্বপন, নীলফামারীর সদস্য সচিব শাজাহান প্রমুখ।সভায় রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

    বিষয়:
    জাতীয় পার্টি,হুসেইন মুহম্মদ এরশাদ,দাফন,রংপুর

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় পার্টি,হুসেইন মুহম্মদ এরশাদ,দাফন,রংপুর

    ৬ জুলাই, ২০১৯
    রংপুরে চোলাই মদপানে ৫ জনের মৃত্যু
    ১৬ জুলাই, ২০১৯
    এরশাদের মরদেহ রংপুরে
    ১৭ জুলাই, ২০১৯
    এরশাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা, তিন মাসের মধ্যে নির্বাচন
    ৩১ জুলাই, ২০১৯
    রংপুর রাইডার্সে নাম লেখালেন সাকিব
    ৩ সেপ্টেম্বর, ২০১৯
    বাবার আসনে মনোনয়নপত্র নিয়েছেন বড় ছেলে সাদ এরশাদ
    ৩ সেপ্টেম্বর, ২০১৯
    এরশাদের আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ৫ সেপ্টেম্বর
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬