Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত দুই: আহত এক
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৪:৩৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৪:৩৭

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত দুই: আহত এক

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৪:৩৭
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১৪:৩৭

    বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত দুই: আহত এক

    বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় ছাত্রলীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের সঙ্গে থাকা আরেক যাত্রীও আহত হন।

    শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদস্য ও একই ইউনিয়নের সাধুবাড়ী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. জিমাম হোসেন (১৮) ও একই গ্রামের সাইদুল হক রুমির ছেলে মো. রাব্বী হোসেন (১৬)।

    এরমধ্যে ছাত্রলীগ নেতা জিমাম শহরের একটি পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং রাব্বী স্থানীয় সাধুবাড়ী মডেল স্কুলে অষ্টমশ্রেণীর শিক্ষার্থী ছিলেন। এছাড়া আহত হয়েছেন তাদের সঙ্গে থাকা আরেক যাত্রী। তাঁর নাম মো. রিপন (২৫)। তিনি ওই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং শেরপুর টাউন কলোনী এলাকার বাসিন্দা। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে ট্রাকায় চাপায় এই দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মোটরসাইকেলে করে উপজেলার খানপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছলে একইদিক থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্টো ট-১৬-২৯৭১) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুল ছাত্র রাব্বী নিহত হন। আর গুরুতর আহত ছাত্রলীগ নেতা জিমামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাঁকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার দুপুরে মারা যান এই ছাত্রলীগ নেতা।

    এ প্রসঙ্গে জানতে চাইলে হাইওয়ে পুলিশের নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এছাড়া উক্ত ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-৩৭।

    এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা বলেন, জিমাম দলের তেমন কোন পদে না থাকলেও শাহবন্দেগী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তাই তাঁর এই অকাল মৃত্যু মেনে নেয়া যায় না। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এই ছাত্রলীগ নেতা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬