Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শ্রীবরদী পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ২১:০৩
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ২১:০৩

    আরো খবর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    শ্রীবরদী পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত

    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ২১:০৩
    শেরপুর প্রতিনিধি
    প্রকাশিত : ২৯ জুলাই, ২০১৯ ২১:০৩

    শ্রীবরদী পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত

    শেরপুরের শ্রীবরদী পৌরসভার সব ধরনের নাগরিক সেবামূলক কার্যক্রম ১৫ দিন থেকে বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন পৌর ব্যবসায়ী থেকে শুরু করে সকল শ্রেণির নাগরিকরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশন আদায়ের দাবীতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে অংশগ্রহণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণের দাবি তুলেছেন ভূক্তভোগীরা।

    জানা যায়, গত ১৪ জুলাই থেকে পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি অনির্দিষ্টকালের জন্য এ আন্দোলনের ডাক দিয়েছেন। শ্রীবরদী পৌর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনে অংশ নিতে ঢাকায় অবস্থান করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। এতেকরে পৌরবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। নাগরিক সেবা বন্ধ থাকায় জন্ম-মৃত্যু নিবন্ধন, ওয়ারিশান সার্টিফিকেট নিতে পারছেন না পৌরবাসী। জুন মাস চলে যাওয়ায় ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের মেয়াদ চলে গেলেও তারা তা নবায়ন করতে পারছেন না। ফলে ব্যাংকসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখিন হচ্ছেন। নাগরিক সনদপত্রের অভাবে চাকরির আবেদন করতে পারছেন পৌরবাসী। পৌরসভা বন্ধ থাকায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তুপের কারণে ময়লার ভাগারে পরিণত হয়েছে। ময়লার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী। দ্রুত এ সমস্যার সমাধান চাইছেন পৌরসভার সকল শ্রেণির নাগরিক।
    পৌর শহরের ব্যবসায়ী কালাম, মনি, ফরহাদ জানান, কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে পৌরসভার সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয় ব্যবসায়ীসহ সাধারন মানুষ। যেখানে সেখানে ময়লার স্তুপ পড়ে থাকায় দূর্গন্ধে রাস্তায় চলাচল করতে কষ্ট হচ্ছে। সেবা প্রার্থীরা পৌরসভায় গিয়ে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে।

    পৌর সার্ভিস এ্যাসোসিয়েশন শ্রীবরদী শাখার সভাপতি ইসমাইল হোসেন মুঠোফোনে বলেন, কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে আমরা সবাই ঢাকায় আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। শ্রীবরদী পৌরসভার সচিব শরাফত আলী এ প্রতিনিধিকে বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা আদায়ের দাবীতে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীর ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কেউ কর্মস্থলে যোগদান করবেনা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬