Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, তীর ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    গোবিন্দগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:৪৪
    গোবিন্দগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:৪৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, তীর ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    গোবিন্দগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:৪৪
    গোবিন্দগঞ্জ প্রতিনিধি
    প্রকাশিত : ৮ আগস্ট, ২০১৯ ১৫:৪৪

    গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, তীর ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাংগুড়া কাঁচের চড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাঁওতাল জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তীর ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সাঁওতাল পল্লীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘টেকসই উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির জন্য আদিবাসী ভাষাও সমান গুরুত্বপূর্ণ’। 
     
    সিভিল সোসাইটি অর্গানাইজেশন ‘অবলম্বন’ কর্তৃক এ কর্মসুচীর আয়োজনে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সাংস্কৃতিক সংগঠক দেবাশীষ দাশ দেবু, বিশিষ্ট সমাজকর্মী জিয়াউল হক কামাল, বৈদ্যনাথ প্রামানিক, সঞ্জীবন কুমার, বেসরকারি সংগঠন অবলম্বনের সভাপতি কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ, নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, কাঁচের চড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, মাসুদ হাসান, আদিবাসী নেতা গণেশ মুর্মু, প্রিসিলা মুর্মু, যুব নেতা রুবেল সরেন প্রমুখ।
     
    সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠী নীতি-নির্ধারণী প্রক্রিয়া থেকে বাদ পড়ায় যুগে যুগে তারা নির্যাতিত, শোষিত এবং বঞ্চনার শিকার হয়েছে। যখন এসব অন্যায্য, অবিচারের বিরুদ্ধে নিজেদের অধিকারের স্বপক্ষে তারা কথা বলেছে, তখন তাদের দমন নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। গোবিন্দগঞ্জের আদিবাসীরাও তার ব্যতিক্রম নয়। 
     
    বক্তরা আরো বলেন, মাতৃভাষা ইনস্টিটিউট নৃভাষা বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে বাংলাদেশে ৪১টি ভাষার সন্ধান পেয়েছে। এর মধ্যে ১৪টি ভাষা বিপন্ন। এখন পর্যন্ত ৫টি ভাষায় প্রাথমিক স্তর পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন ও শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। কিন্তু কোথাও আলাদাভাবে এই ভাষার জনগোষ্ঠীদের শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। অবিলম্বে বিশেষ ব্যবস্থায় শিক্ষক নিয়োগ এবং সব আদিবাসীদের জন্য মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা চালুর দাবি জানান তারা। তাছাড়া বিভিন্ন অঞ্চলে আদিবাসী জনগোষ্ঠীর ভূমি জবরদখল ও তাদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার উদ্দেশে সাম্প্রদায়িক হামলা, জবরদখল, ধর্ষণ, হত্যা, অপহরণ বাড়ছে। বিশেষ করে নারীর উপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। জাতিসংঘ ঘোষিত অন্যান্য দাবি রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও আদিবাসী দিবস পালন করা হয় না। এ দিবসটিও রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত বলে তারা মন্তব্য করেন।
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬