Journalbd24.com

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শিবগঞ্জে একই পরিবারে ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধির মানবেতর জীবন-যাপন
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১৪:৪৬
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১৪:৪৬

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে
    সাহায্যর হাত বাড়িয়ে দিলেন এমপি বাবুল

    বগুড়ার শিবগঞ্জে একই পরিবারে ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধির মানবেতর জীবন-যাপন

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১৪:৪৬
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯ ১৪:৪৬

    বগুড়ার শিবগঞ্জে একই পরিবারে ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধির মানবেতর জীবন-যাপন

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবহানপুর পোড়াবাড়ী এলাকা একই পরিবারের ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধি মানবেতর জীবন-যাপন করছে।

    বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নজরে পড়ে গাবতলী-শাজাহানপুর এলাকার জাতীয় সংসদ সদস্য রেজাউল করিম বাবলুর। ঘটনাটি তার হৃদয়ে নাড়া দেয়। যার প্রেক্ষিতে ১০ আগষ্ট শনিবার প্রতিবন্ধি সংগঠনের নেতা বিশিষ্ট সাংবাদিক আরিফ রেহমান কে সঙ্গে নিয়ে প্রতিবন্ধিদের বাড়িতে তাদেরকে দেখতে যান।

    ঈদের আগে কিছু ঈদ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেন। এই অভাব অনটনের মধ্যে তারা জাতীয় সংসদ সদস্যের উপহার সামগ্রী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায়। পরিবারের সদস্য শহিদুল ইসলাম জানান, বংশানুক্রমে তারা দৃষ্টি প্রতিবন্ধি মৃত আদু শেখ এবং দাদি দৃষ্টি প্রতিবন্ধি ছিলেন এর প্রেক্ষিতে তার বাবা মৃত জোব্বার শেখও দৃষ্টি প্রতিবন্ধি হয়ে জন্ম গ্রহণ করেন। মৃত জোব্বার শেখের ৩ মেয়ে ও ৩ ছেলে তারাও দৃষ্টি প্রতিবন্ধি। তাদের সন্তানরা যথাক্রমে শহিদুল ইসলাম (৪০), বুলু মিয়া (৩৫), আমেনা (৩০), জহিরা (২৫), শাহিদা (২৩), টুলু (২২) এরাও দৃষ্টি প্রতিবন্ধি। এদের মধ্যে শহিদুল ইসলামের ২ ছেলে ভালোভাবে জন্ম গ্রহণ করেছে, আমেনারও ১ ছেলে দৃষ্টি প্রতিবন্ধি হয় নি।

    পক্ষান্তরে জহিরার ২ মেয়ে ১ ছেলে দৃষ্টি প্রতিবন্ধি জন্ম গ্রহণ করেন। এরা হলো মিম (০৪), রুমি (০৩), জিম (০২)। তার বোন শাহিদা (২৫) এর ১ ছেলে ও ১ মেয়েও দৃষ্টি প্রতিবন্ধি। তারা হলেন শ্যামলী (০৫), শরীফ (০২), তার ছোট ভাই টুলু (২২) সেও দৃষ্টি প্রতিবন্ধি। তার মেয়ে জান্নাতি (৮) সেও দৃষ্টি প্রতিবন্ধি। তার বড় বোন মোমিনা ১ ছেলে ও ১ মেয়ে তারাও প্রতিবন্ধি। তারা হলেন রাজিতা (৮), মানিক (১০)।

    একই পরিবারের ১৪ জন সদস্য দৃষ্টি প্রতিবন্ধি হওয়ায় তারা মানবেতর জীবন-যাপন করছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.এম রূপম বলেন, এদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। চোখের দৃষ্টিতো ফিরে না পাওয়ার বদলে অবস্থার আরও অবনতি হয়েছে। এদের মধ্যে ২ জনকে প্রতিবন্ধি ভাতা প্রদান করা হয়েছে। আরও ১জন কে ভাতার কার্ড পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    এ ঘটনায় সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ঘটনাটি হৃদয় বিদারক। আমি যথাসম্ভব তাদেরকে সাহায্য করেছি। ভবিষ্যতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সু-চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে তিনি সমাজে বিত্তবান এনজিও প্রতিনিধি ও বিভিন্ন দাতা সংস্থাদেরকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।

    এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাহুল আলম, সাধারন সম্পাদক আপেল মাহমুদ মেহেদী, যুব নেতা মাহবুব মোরশেদ হিরা, আওয়ামীলীগ নেতা জিহাদ সরদার, ইউপি সদস্য মজনু সরকার, আব্দুল জলিল, বিউটি বেগম।

     

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬