Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মেয়েকে স্কুল থেকে আনার পথে লাশ হয়ে ফিরলেন বাবা
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ২১:৪৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ২১:৪৫

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    মেয়েকে স্কুল থেকে আনার পথে লাশ হয়ে ফিরলেন বাবা

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ২১:৪৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ২১:৪৫

    মেয়েকে স্কুল থেকে আনার পথে লাশ হয়ে ফিরলেন বাবা

    স্কুল ছুটির পর দশম শ্রেণির ছাত্রী সামিয়ার অপেক্ষা বাবার জন্য। মোটরসাইকেলে বাবা আফসার উদ্দিন তাকে নিতে আসবেন স্কুলে। সময় পার হয়ে যায়, বাবা আসেন না। তিনি কখনও বিলম্ব করেন না স্কুলে পৌঁছাতে। প্রতিদিন ছুটির আগেই মোটরসাইকেল নিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন মেয়ের জন্য। কিন্তু আজ কেন দেরি হচ্ছে! মেয়ের অস্থিরতা বাড়তে থাকে।এরই মধ্যে খবর আসে, স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকার চাপায় প্রাণ হারিয়েছেন আফসার। বাবার মৃত্যুতে পাগলপ্রায় সামিয়া। বারবার জ্ঞান হারিয়ে ফেলে সে। কোনোভাবেই বাবার চলে যাওয়া মেনে নিতে পারছে না তার আদরের সামিয়া।

    রোববার দুপুরে রাজধানীর নীলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সামিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। তাদের বাসা বংশালের মকিম বাজার গলিতে। ৫৮ বছরের আফসার উদ্দিন বংশালে মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী। তিনি প্রতিদিন মোটরসাইকেলে মেয়েকে স্কুলে আনা-নেওয়া করতেন। তার দুই মেয়ের মধ্যে সামিয়া ছোট।

    আফসারের ভাই রিয়াজ উদ্দিন জানান, রোববার সকালে সামিয়াকে স্কুলে রেখে আসেন আফসার। দুপুরে বাসা থেকে বের হন স্কুলের উদ্দেশে, মেয়েকে আনতে। মোটরসাইকেলে তেল কম থাকায় নীলক্ষেত মোড়ের পাশের ফিলিং স্টেশনে যান। তেল নিয়ে বের হওয়ার সময় একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি প্রাইভেটকারের সামনে ছিটকে পড়েন। এ অবস্থায় তাকে ছেঁচড়ে নিয়ে সামনে এগোতে থাকে গাড়িটি। পথচারীরা প্রাইভেটকারটি আটক করে। মুমূর্ষু অবস্থায় আফসারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্বজনরা ছুটে যান হাসপাতালে।

    লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বলেন, প্রাইভেটকারের মালিক আজমল নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। গাড়িটিসহ তাকে আটক করে জনতা। পরে তাকে থানায় নেওয়া হয়। তবে নিহত আফসারের নিকটাত্মীয়রা এ বিষয়ে মামলা করতে অনাগ্রহ প্রকাশ করছেন। পাশাপাশি লাশের ময়নাতদন্ত করতেও চাইছেন না তারা। গাড়ির মালিক ও নিহতের পরিবারের মধ্যে সন্ধ্যায় আপসের প্রক্রিয়া চলছিল বলে জানান তিনি।

    বিষয়:
    মোটরসাইকেল,দূর্ঘটনা,বাবা

    সংশ্লিষ্ট সংবাদ: মোটরসাইকেল,দূর্ঘটনা,বাবা

    ১৩ মে, ২০১৯
    বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন
    ৩০ মে, ২০১৯
    নন্দীগ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত,ছেলে আহত
    ১৬ জুন, ২০১৯
    আজ বিশ্ব বাবা দিবস
    ১৬ জুন, ২০১৯
    বাবা দিবসে গুগলের বিশেষ ডুডল
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬