Journalbd24.com

বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • করতোয়া নদীতে মাছ ধরতে যাওয়া- বগুড়ার শেরপুরে বাবা-মেয়ের পর নিখোঁজ ভাতিজারও লাশ উদ্ধার
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১২:৫৯
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১২:৫৯

    আরো খবর

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    করতোয়া নদীতে মাছ ধরতে যাওয়া- বগুড়ার শেরপুরে বাবা-মেয়ের পর নিখোঁজ ভাতিজারও লাশ উদ্ধার

    বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যাওয়া বাবা-মেয়ের পর নদীতে নিখোঁজ হওয়া ভাতিজা শিশু অরুপ কুমার দাসের (৬) লাশও উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ি গ্রামের বৈরাগী দহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে। সে গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামের উজ্জল কুমার দাসের ছেলে।

    শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দুপুরে চন্ডিজান গ্রামের চন্দন কুমার দাস তার মেয়ে কিরণমালা ও ভাতিজা অরুপ কুমার দাসকে নিয়ে মাছ ধরতে করতোয়া নদীতে  নেমে পানিতে ডুবে নিখোঁজ হন। এরপর ঘন্টাব্যাপি অভিযান চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়। কিন্তু চন্দনের ভাতিজা পানিতে ডুবে নিখোঁজ হয়। ওইদিন রাত প্রায় ৮টা পর্যন্ত ফায়াস সার্ভিসের ডুবুরিদল ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে অরুপ কুমার দাসকে খুঁজে  পেতে ব্যর্থ হয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে তাদের ডুবুরিদল। অবশেষে দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে ছোট ফুলবাড়ী গ্রামের বৈরাগীদহ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ শিশুটির লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের টানা ২৪ঘন্টার ওই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয় বলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান।

    এদিকে শুক্রবার বিকেলেই নিহত ওই তিনজনের সৎকার সম্পন্ন করা হয়েছে। চন্ডিজান গ্রামস্থ করতোয়া নদীর তীর সংলগ্ন চন্ডিজান মহাশ্মশানে এক সঙ্গে তিনজনের সৎকার করা হয়। চন্দনের লাশ দাহ করা হয় এবং দুই ভাই বোন কিরনমালা ও অরুপ কুমারকে একই শ্মশানে সমাধি দেয়া হয়।

    অপরদিকে এক বাড়িতেই একইসঙ্গে তিনজন করতোয়া নদীতে ডুবে মারা যাওয়ার ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নার রোল উঠেছে চন্ডিজান হিন্দুপাড়ায়। আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে চন্দনের স্ত্রী আর অরুপের বাবা-মায়ের আর্তনাদে। মর্মান্তিক এই মৃত্যু কেউই মেনেও নিতে পারছেন না। এমনকি শোকাহত পরিবারকে সান্ত¡না দেয়ার ভাষাও খুঁজে পাচ্ছে না তাঁরা।

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬