Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা,আটক ৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৯

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা,আটক ৪

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৩৯

    বগুড়ায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা,আটক ৪

    পথে পথে বাধা  ও হামলা উপেক্ষা করে বগুড়ায় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক শোডাউন করেছেন। বগুড়া জেলা বিএনপির  সমাবেশে যোগদানকারী নেতাকর্মীদের উপর সরকারী দলের ক্যাডারবাহিনীর হামলা, পুলিশের বাধা ও আটকের  পরেও ব্যাপক শোডাউন হয়েছে। পুলিশ ধুনটে ৪ নেতাকর্মীকে আটক করেছে। এ কর্মসূচীতে  কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
    বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রোববার  বগুড়া জেলা বিএনপি শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে  সকাল ১০টায় সমাবেশের আয়োজন করে। সমাবেশ সফল করতে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন ইউনিট ব্যাপক প্রস্তুতি গ্রহন করে। কর্মসূচী মোতাবেক জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ এমপির  নেতৃত্বে সকাল  ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করন নেতৃবৃন্দ।

    বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, সমাবেশে যোগাদানের উদ্দেশ্যে  শহরের বাইরে থেকে নেতাকর্মীদের আসতে বাস ব্যবহার না করতে আগেই জানিয়ে দেয় পুলিশ। তাই বাস যেন না আসতে পারে সে জন্য  প্রতিটি উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান নেয় । শহরের বাইরে সদরের বারপুর, শাকপালা মোড়সহ বিভিন্ন স্থানে বাস আটকে নেতাকর্মীদের ধাওয়া করার অভিযোগ পাওয়া গেছে।

    এদিকে শহরের সাতমাথা ও চেলোপাড়া এলাকায় সমাবেশমুখী নেতাকর্মীদের উপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা ও মারপিট করেছে বলে তারা অভিযোগ করে। এ সময় মনা, আনোয়ার ও দুখুসহ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় বিএনপি অফিসের কর্মচারী মোকছেদ আলীকে পুলিশ আটক করে সদর ফাঁড়িতে নেয়। পরে তাকে ছেড়ে দেয়া হয়। সমাবেশ চলাকালেও পুলিশ কর্মকর্তারা নেতাকর্মীদেরকে তাড়িয়ে দেন । সমাবেশ ঘিরে পুলিশের রায়ট কার, জলকামান এবং ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী সমাবেশের পাশে  সতর্ক অবস্থানে ছিল।

    জেলার ধুনটে আ’লীগ, ছাত্রলীগ ও পুলিশ বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে সমাবেশে অংশ নিতে দেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এসময় পুলিশ ৪জনকে আটক করে।
    এ ব্যাপারে ধুনট থানার ওসি  সেলিম উদ্দিন জানান, জিঙ্গাসাকবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।সকাল ১১টায় বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  জেলা বিএনপি নেতা আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে সদর উপজেলা বিএনপির একটি বিশাল মিছিল  সমাবেশে যোগ দেয়। এ ছাড়া শহর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল,  জাতীয়তাবাদী রিকশা ভ্যান শ্রমিকদল, মহিলা দল সহ অন্যান্য অঙ্গ দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।

    বিএনপির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এ সমাবেশে  জেলা বিএনপির আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ সভাপতির বক্তব্যে সরকারের উদ্দেশ্যে বলেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিন । আমরা আইনের মাধ্যমে বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তি চাই, করুনা চাইনা । তিনি বলেন, সরকারের ভয় তারেক রহমানের জনপ্রিয়তা। তাই তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে ফিরতে বাধা দিচ্ছে তারা । পুলিশ ও আ’লীগের শতবাধা সত্বেও  ব্যাপক উপস্থিতি প্রমাণ করে সরকারের সাথে জনগন নেই। তিনি বলেন, আপনারা প্রস্তুত থাকুন, ডাক আসলে সকলে একসাথে রাজপথে নামতে হবে। সেই আন্দোলনে  ২৪ ঘন্টার মধ্যে সরকারের পতন হবে। তাই সকলের মাঝে ঐক্য ফিরে আনতে হবে। সবাই ঐক্যবদ্ধ হোন ম্যাডামের মুক্তির জন্য। সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া  পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, আলহাজ মোশারফ হোসেন এমপি,  রেজাউল করিম বাদশা, জয়নাল আবেদীন চাঁন, আব্দুর রহমান,আলী আজগর তালুকদার হেনা, সাবেক এমপি নূর আফরোজ বেগম জ্যোতি, লাভলী রহমান,এম আর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, মীর শাহে আলম, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, ওমর ফারুক খান, মাফতুন আহমেদ খান রুবেল, আলী হায়দার তোতা, আহসানুল তৈয়ব জাকির, মনিরুজ্জামান মনি, তৌহিদুল আলম মামুন, শামিমা আকতার পলিন, সাইদুজ্জামান শাকিল, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম  মাজেদুর রহমান জুয়েল,  যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম ,যুগ্ম আহবায়ক  জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের মোশারফ হোসেন স্বপন, মহিলা দলের সুরাইয়া জেরিন রনি ও নাজমা আক্তার, কৃষকদলের র্ফামার রফিকুল ইসলাম, ছাত্রদলের আবু হাসান ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬