Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪: আহত ৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪: আহত ৩

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১২

    বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪: আহত ৩

    বগুড়ার শেরপুর উপজেলায় দুইটি ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষসহ পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজরোড ও হাজিপুর এলাকায় পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আমেনা বিবি (৫৬)। তিনি শেরপুর পৌরশহরের উলিপুর এলাকার আব্দুল হামিদের স্ত্রী।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি কলাবোঝাই ট্রাক মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীতমুখী রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুর্ঘটনাকবলিত কলাবোঝাই ট্রাকের পেছনে এসে সজোরে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই কলাবোঝাই ট্রাকের চালক ও চালকের সহকারী এবং রডবোঝাই ট্রাকের চালকের সহকারী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও তিনজন।

    এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশ সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে ফেলার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

    অন্যদিকে নাতিকে স্কুলে পাঠানোর জন্য মহাসড়কের হাজিপুর এলাকায় আসেন আমেনা বিবি। পরে নাতিকে স্কুলবাসে উঠিয়ে দেওয়ার পর বাসায় ফিরতে তিনি মহাসড়ক পার হতে গেলে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই নারী।

    শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নারী ছাড়া দুর্ঘটনায় নিহত ও আহত অন্যান্য ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া বর্তমানে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

     

    বিষয়:
    বগুড়া, সড়ক দুর্ঘটনা, নিহত

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া, সড়ক দুর্ঘটনা, নিহত

    ২১ মে, ২০১৯
    তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় কারারক্ষীসহ নিহত ৩২
    ২১ মে, ২০১৯
    মিশরে পুলিশি অভিযানে ১২ জঙ্গি নিহত
    ২৫ মে, ২০১৯
    সিরাজগঞ্জে বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
    ২৫ মে, ২০১৯
    ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ২৩
    ২৭ মে, ২০১৯
    কাঠমান্ডুতে জোড়া বিস্ফোরণে নিহত ৪
    ২৮ মে, ২০১৯
    জাপানে দুর্বৃত্তের হামলায় স্কুলছাত্রীসহ নিহত ২
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬