Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ডিবির অভিযানে ২ হাজার ২’শ পিচ ইয়াবাসহ ৪ জন গ্রেফতার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৭

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ায় ডিবির অভিযানে ২ হাজার ২’শ পিচ ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:১৭

    বগুড়ায় ডিবির অভিযানে ২ হাজার ২’শ পিচ ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

    বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে শহরের চারমাথা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২’শ পিচ ইয়াবাসহ একাধিক বিচারাধীন মামলার চিহ্নিত ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস.আই ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির এস.আই মোহাম্মদ নাসিম উদ্দিন, এএসআই খলিলুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সদরের চারমাথা বাসস্ট্যান্ড শ্রমিক অফিসের সামনে বিক্রির জন্য অবস্থানরত থাকা অবস্থায় চিহ্নিত ঐ ৪ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবির ঐ টিম।

    গ্রেফতারকৃতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা বসন্তের পাড়া এলাকার মৃত: রইচ উদ্দিনের ছেলে আলম মিয়া (৩৪), একই জেলার মোস্তফাপুর এলাকার আনিসুর রহমানের ছেলে আ: আহাদ ওরফে লিমন (২৮) ও আব্দুল হামিদের ছেলে মাহাফেল মিয়া (২৬) এবং পলাশবাড়ি উপজেলার মুরারীপুর এলাকার নওশা মিয়ার ছেলে শাহাদুল ইসলাম (২৮)।    

    অভিযানের নেতৃত্বে থাকা ডিবির এস.আই ফয়সাল হাসান জানান, মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে এমন গোপন সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে অভিযান চালালে আসামীরা পালানোর চেষ্টা করে। পরে সাক্ষীগণের উপস্থিতিতে সন্দেহজনকভাবে তাদের তল্লাশি করলে এজাহারের ১নং আসামী আলম মিয়ার পরিহিত লুঙ্গির ভিতরে লুকানো অবস্থায় রাখা ৪’শ পিচ, ২নং আসামী আ: আহাদ ওরফে লিমনের পরিহিত প্যান্টের ডান পকেট হতে ২ টি প্যাকেটে ১ হাজার পিচ, ৩নং আসামী মাহাফেল মিয়ার হেফাজত হতে ৫’শ পিচ এবং ৪নং আসামী শাহাদুল ইসলামের কাছ থেকে ৩’শ পিচ সর্বমোট ২ হাজার ২’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

    জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃতদের প্রত্যেকে চিহ্নিত আসামী যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ইতিমধ্যেই বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০ (খ) ধারায় মামলা ঋজু হয়েছে।

    বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বারের নেতৃত্বে বগুড়াকে শতভাগ মাদকমুক্ত না করা পর্যন্ত জেলা পুলিশের প্রতিটি ইউনিটের এই অভিযান চলমান থাকবে। সীমান্তবর্তী এলাকা থেকে অনেকে ছোট ছোট চালানের মাধ্যমে মাদকদ্রব্য এই শহরে ঢোকানোর চেষ্টা করছে যা জেলা পুলিশের পক্ষে শক্ত হাতে রুখে দেয়া হচ্ছে এবং হবে। মাদকের সাথে যুক্ত কেউ যতই ক্ষমতাশালী হোক না কেন আইনের হাত থেকে শেষ রেহাই হবেনা মর্মে তিনি হুশিয়ারি দেন।  

     

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬