Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৮
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৮

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    ঘটনার পাঁচদিনেও মামলা হয়নি

    বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৮
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:০৮

    বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

    বগুড়ার শেরপুরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই কলেজছাত্রী বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি রহস্যজনক কারণে নিশ্চুপ রয়েছেন। ফলে ঘটনার পাঁচদিনেও অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করেননি।

    এদিকে সিরাজগঞ্জের কান্দাপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রী প্রেমিক সবুজ মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। এমনকি বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদা দেয়া না হলে বিষপানে আত্মহত্যা করবেন বলেও ঘোষণা দিয়েছেন।

    অভিযোগে জানা যায়, প্রায় আড়াই বছর আগে উপজেলার ভবানীপুর ইউনিয়নের শেখর গ্রামের আব্দুস সালামের ছেলে সবুজ মিয়ার সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া শাহীবাড়ী বিক্রম হোসেনের কলেজ পড়ুয়া মেয়ের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ঘটে। একপর্যায়ে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্রধরে গত শুক্রবার ১৩সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জে যায় লম্পট সবুজ। একপর্যায়ে ওই কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে শেখর গ্রামস্থ বাড়িতে এনে একাধিকবার ধর্ষণ করে সে।

    ভুক্তভোগী ওই কলেজ ছাত্রী জানান, প্রেমিক সবুজ তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে দৈহিক মেলামেশা করলেও বিয়ে করতে তালবাহানা শুরু করেন। বিয়েতে চাপ দিলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য তাকে মারধরও করা হয়। একপর্যায়ে ঘটনাটি মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানালে তারা এসে থানায় লিখিত অভিযোগ দেন।

    ঘটনাটি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্তে পুলিশের একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে। ইতিমধ্যে তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্তও করে এসেছেন। তাই অতি দ্রুততম সময়ের মধ্যেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে অভিযোগটি থানায় দায়ের হওয়ার পর থেকেই প্রেমিক সবুজ পলাতক রয়েছেন। তাই বক্তব্য জানতে সবুজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

     

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬