Journalbd24.com

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী স্মরণে শোক ও স্বরণ সভা
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১৪:০০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১৪:০০

    আরো খবর

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বগুড়ার শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী স্মরণে শোক ও স্বরণ সভা

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১৪:০০
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ অক্টোবর, ২০১৯ ১৪:০০

    বগুড়ার শেরপুরে সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী স্মরণে শোক ও স্বরণ সভা

    বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বগুড়ার শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকান্ডের ১৫বছর পূর্তি উপলক্ষে শোক ও স্মরণ সভা করা হয়েছে।

    বুধবার বেলা ১১টায় শেরপুর প্রেসকাবের উদ্যোগে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে কাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসকাবের সাবেক সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিমাই ঘোষ।

    এছাড়া অন্যদের মধ্যে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক সবুজ চৌধুরী, আইয়ুব আলী, জাহাঙ্গীর ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল ওয়াদুদ, উৎপল মালাকার প্রমুখ বক্তব্য রাখেন।

    সভার শুরুতেই কালোব্যাচ ধারণ ও প্রয়াত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তীর আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তারা বলেন, দীপঙ্কর চক্রবর্তী সাংবাদিকতায় ন্যায় ও নিষ্ঠার আদর্শের প্রতীক হয়ে থাকবেন।

    উল্লেখ্য: বিগত ২০০৪ সালের ০২ অক্টোবর রাতে বগুড়ায় কর্মস্থল দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার কাজ শেষে নিজ বাড়ি বগুড়ার শেরপুর শহরের স্যানালপাড়া এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন। ওই ঘটনায় নিহত সাংবাদিকের বড় ছেলে পার্থ সারথী চক্রবর্তী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি র্দীঘ সময় থানা পুলিশ, ডিবি, সিআইডি তদন্ত করেন। সর্বশেষ ২০১৭ সালে পুলিশ ওই হত্যাকান্ডে ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা বিষয়টি আনে। দেশের আলোচিত জঙ্গি হামলা হলি আর্টিজেনের অন্যতম আসামি রাজীবগান্ধি এই হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি
    2. নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত
    3. বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু
    4. সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল
    5. সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা
    6. নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    7. শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
    সর্বশেষ সংবাদ
    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত

    বগুড়ায় আমানা বিগ বাজারের
১৩তম শাখার যাত্রা শুরু

    বগুড়ায় আমানা বিগ বাজারের ১৩তম শাখার যাত্রা শুরু

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান
 রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে সাবেক চেয়ারম্যান রেজাউল করিম লোকমানের ইন্তেকাল

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে
 খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    সৈয়দপুরে রমজানের শুরুতেই দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করলো ওব্যাট কানাডা

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    নন্দীগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম
প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬