Journalbd24.com

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি   বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারালেন আ.লীগ নেতা
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫৬

    আরো খবর

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    বগুড়ার শেরপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারালেন আ.লীগ নেতা

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০১৯ ২১:৫৬

    বগুড়ার শেরপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারালেন আ.লীগ নেতা

    বগুড়ার শেরপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদ হারালেন এক আওয়ামীলীগ নেতা। ওই নেতার নাম মো. রাশেদুল ইসলাম রাজু। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। এছাড়া ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদের পক্ষ থেকে সভাপতির বিরুদ্ধে দেয়া অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পদটি থেকে ওই আ.লীগ নেতাকে বাতিল ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সভাপতির শুন্যপদে নতুন সভাপতি নির্বাচন করতেও নির্দেশনা দেয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যানের নির্দেশে বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এক স্মরকে এই আদেশ দেন। গেল দুইদিন আগে শিক্ষা বোর্ড থেকে পাঠানো ওই আদেশের কপিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ একাধিক দপ্তর ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানের কাছে এসে পৌঁছায়। এ প্রসঙ্গে জানতে চাইলে অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপদ শিক্ষাবোর্ড থেকে পাঠানো আদেশের কপিটি হাতে পাওয়ার কথা স্বীকার করে বলেন, সরকারি ছুটির কারণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা ডাকা সম্ভব হয়নি। তাই দু-একদিনের মধ্যেই সভা ডেকে বোর্ডের নির্দেশনা বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে কোন সময়ক্ষেপন করা হবে না বলেও দাবি করেন তিনি।

    অভিযোগে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম রাজু স্থানীয় দোয়ালসাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। কিন্তু তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিশেষ করে নিয়োগ বার্ণিজ্য ও একাধিক প্রকাশনীর নিকট থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের গাইড বই কিনতে বাধ্য করা উল্লেখযোগ্য। এসব বিষয়ে মতবিরোধ ও বাধা দেয়ায় কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে অবৈধভাবে বরখাস্ত করেন। একইসঙ্গে শিক্ষক শ্যামাপদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন তিনি। পরবর্তীতে প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বিষয়টি জানিয়ে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিকট লিখিত অভিযোগ করেন। পরে তিনি অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে প্রাথমিক সত্যতা পেয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন পাঠান। আর সেই প্রতিবেদনের প্রেক্ষিতেই বোর্ড পরিদর্শক আ.লীগ নেতা রাশেদুল ইসলাম রাজুর সভাপতির পদ বাতিলের এই আদেশ দেয়া হয়।

    অভিযোগকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন, সভাপতির নানা অনিয়ম-দুর্নীতির বিরোধীতা করায় তাকে অবৈধভাবে বরখাস্ত করা হয়। যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তাই ন্যায় বিচার পেয়ে ভিশন খুশি বলে জানান তিনি। তবে সভাপতির পদ হারানো অভিযুক্ত আ.লীগ রাশেদুল ইসলাম রাজু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দুঃখজনক হলেও সত্য যেসব অভিযোগ এনে প্রধান শিক্ষক নুর মোহাম্মদকে বরখাস্ত করা হয়। উল্টো সেসব অভিযোগ এনে তারই সভাপতির পদ বাতিল করা হলো বলে দাবি করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধান ও পরিচালনা কমিটিকে বলা হয়েছে। ইতিমধ্যে তারা কাজও শুরু করেছেন বলে এই কর্মকর্তা জানান।

    সর্বশেষ সংবাদ
    1. তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি
    2. ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
    3. বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
    4. ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড
    5. বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার
    6. নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী
    7. সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ
    সর্বশেষ সংবাদ
    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    বগুড়া-৩ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    ভারতীয় বিড়ি মাদক কয়লা চোরাচালান সেইভ ড্রেজারে খনিজ বালি লুট ইয়াবাকান্ড

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    বিরামপুরে ভুট্টা খেত থেকে কিশোরের লাশ উদ্ধার

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩প্রার্থী

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    সাপাহারে আনিসা ও মাহবুবউজ জামান মেমোরিয়াল ট্রাস্ট’র খাদ্য সামগ্রী বিতরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬