সাপাহারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী
নওগাঁর সাপাহারে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জাতীয় শিশু কিশোর পরিষদের আহবায়ক চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আবু এরফান আলী’র সভাপতিত্বে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার দলীয় কার্যালয়ে মিলিত হয়ে আনুষ্ঠানিক ভাবে জন্মদিনের কেক কাটা হয়।
শেষে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান আকবর আলী, মহিলালীগের সম্পাদক ইসফাত জেরিন মিনা,যুবলীগের সাধারন সম্পাদক বকুল হোসেন,ছাত্রলীগের আহবায়ক রাসেল রানা সহ থানা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অগ্য সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন।

সাপাহার, নওগাঁ-প্রতিনিধি