বগুড়ায় মরা করতোয়া নদীর প্রান ফেরানোর লক্ষে নৌকাবাইচ
বগুড়ায় মরা করতোয়া নদীর প্রান ফেরানোর লক্ষে শুক্রবার বিকেলে এসপি ব্রীজ থেকে বেজোরা ঘাট পর্যন্ত ৩ কিলোমিটার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজন অনুষ্ঠিত এই নৌকা বাইচে ৬টি দল অংশ গ্রহন করে।
শুক্রবার বিকেলে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা এসপি ব্রীজ থেকে নৌকা বাইচের উদ্ধোধন করেন। বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে আগত দলগুলোর নেতারা মৃতপ্রায় করতোয়া নদীতে তাদের নৌকা নিয়ে যখন প্রতিযোগিতা করছিলেন তখন দু’পাশে হাজার মানুষ দাঁড়িয়ে তাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছিলেন। প্রতিযোগিতায় গাবতলীর আল্লাহ ভরসা নামের দলটি প্রথম হলে তাকে পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার।

ষ্টাফ রিপোর্টার