Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পদ্মা-যমুনায় মা ইলিশ ধরার ধুম !
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪০

    আরো খবর

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    পদ্মা-যমুনায় মা ইলিশ ধরার ধুম !

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০১৯ ১১:৪০

    পদ্মা-যমুনায় মা ইলিশ ধরার ধুম !

    মানিকগঞ্জে জেল-জরিমানাতেও বন্ধ হচ্ছে না মা ইলিশ ধরা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পদ্মা-যমুনায় ইলিশ ধরছেন অসাধু জেলেরা। নদী পাড়ে গড়ে উঠেছে ইলিশ বিক্রির অস্থায়ী বাজারও। জেলেরা বলছেন, নদীতে এবার ইলিশ ধরা পড়ছে বেশি এবং সাইজেও অনেক বড়। এ কারণে পেশাদারদের পাশাপাশি মৌসুমি জেলের সংখ্যাও বেড়েছে।

    জেলার হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলায় মা ইলিশের বিচরণ ক্ষেত্র রয়েছে। সরেজমিন নদীতে ঘুরে দেখো গেছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা-যমুনায় ডিমওয়ালা ইলিশ ধরার যেন ধুম লেগেছে। শত শত ইঞ্জিনচালিত নৌকা দিয়ে ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরছেন মুনাফালোভী জেলেরা।

    রহিম, মফজেল ও কাউছারসহ কয়েকজন জেলে জানান, বিগত বছরের তুলনায় নদীতে এবার মাছ ধরা পড়ছে বেশি। ইলিশের সাইজও অনেক বড়। একেকজন জেলে দিনে অন্তত ১৫ থেকে ২০ হাজার টাকার ইলিশ মাছ বিক্রি করেন। এ কারণে লোভে পড়ে অনেকেই মাছ ধরতে নেমেছেন। আবার অনেক জেলেই নেমেছেন পেটের দায়ে। সরকারিভাবে কিছু জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হলেও অনেকের ভাগ্যেই তা জোটেনি।

    জেলেরা জানান, প্রথম দিকে প্রতি কেজি ইলিশ গড়ে  ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হতো। কিন্তু বর্তমানে মাছের পরিমাণ কমে আসায় দাম বেড়েছে। বর্তমান গড়ে ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। তবে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজিতে।

    জেলেরা জানান, প্রশাসনের অভিযানের আগে-পরে তারা নদীতে নামেন। তবে অনেকেই এবার ধরা পড়ে জেল-জরিমানার শিকার হয়েছেন। কেউ পেটের দায়ে কেউ সখ করেই ইলিশ ধরেন করেন নদীতে।

    নদী পাড়ের বিভিন্ন পয়েন্টে ভোর থেকে গভীর রাত পর্যন্ত অস্থায়ী বাজার বসে নিষিদ্ধ ইলিশ ক্রয়-বিক্রয়ের জন্য। দূরদূরান্ত থেকে নৌকাযোগে সেখানে ক্রেতা গিয়ে মাছ কিনেন। এসব বাজারে পুরুষের চেয়ে নারী ক্রেতা বেশি।

    শিবালয় উপজেলার জাফরগঞ্জ ঘাটে গিয়ে দেখা যায়, ধামরাই থেকে আসা একটি প্রাইভেটকারে ইলিশের ব্যাগ সাজানো হচ্ছে। এ প্রতিবেদক ছবি তুলতে গেলেই তারা মাছ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। চরাঞ্চল থেকে আসা প্রতিটি নৌকার বেশির ভাগ যাত্রীর কাছেই ছিল ইলিশ মাছ। বাজারের ব্যাগ, বস্তা, স্কুল ব্যাগ এবং কাপড়ের ব্যাগে করে নানা কৌশলে নেয়া হচ্ছে এসব মাছ।

    স্থানীয়রা বলছেন, নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা ও বিক্রি বন্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। কিন্তু তারপরও ইলিশ ধরা বন্ধ হচ্ছে না। কারনণ প্রশাসন যতটা আন্তরিক ততটা আন্তরিক নয় স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। অনেক জায়গাতেই মাছ ধরায় তাদের মদদ দেয়ার অভিযোগ রয়েছে। যে কারণে অভিযান পুরোপুরি সফল হচ্ছে না।

    দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন জানান, ইলিশ ধরা, পরিবহন ও বিপণন বন্ধে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে তিন উপজেলায় নিয়মিত অভিযান চলছে। অসাধু জেলে এবং ক্রেতাদের ধরে জেল দেয়া হচ্ছে, জরিমানা করা হচ্ছে।

    তিনি বলেন, অস্থায়ী বাজারগুলো ভেঙে দেয়া হয়েছে। অভিযান অব্যাহত আছে। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। সাধারণ জনগণ আগের চেয়ে অনেক সচেতন।

    মানিকগঞ্জ জেলা মৎস কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন, নৌ ও থানা পুলিশ প্রতিদিনই যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪০০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলে এবং ক্রেতা রয়েছেন। আটক বেশির ভাগ জেলেকেই এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বাকিদের জরিমানা করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ ইলিশ মাছ এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মাছগুলো স্থানীয় মাদরাসা ও এতিম খানা এবং জেলা কারাগারে দেয়া হয়েছে।

    তিনি আরও জানান, জনবল ও নৌযান সংকট এবং চাহিদা মতো অর্থ বরাদ্ধ না মেলায় ইলিশ ধরা পুরোপুরি বন্ধ করা যায় না। এসব সমস্যার সমাধান হলে শতভাগ সফলতা পাওয়া যেতো।

    প্রসঙ্গত, প্রজনন মৌসুম হওয়ায় ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬