শিবগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরন
বগুড়ার শিবগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংস্থার ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির চেক ও সুদ মুক্ত ঋণ পুনঃ বিতরন অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাফিউল ইসলাম ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও সুদ মুক্ত ঋণ বিতরন করা হয়। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মোট অনাদায়ী ১কোটি ১২ লক্ষ টাকার মধ্যে ১ কোটি ২ লক্ষ টাকা আদায় করা হয়। গতকাল ১৬ লক্ষ সুদ মুক্ত ঋণ পুনঃ বিনিয়োগ করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি