Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৫:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৫:৫৬

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৫:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০১৯ ১৫:৫৬

     মেঘনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ডিমওয়ালা ইলিশ

    ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে প্রচুর মা ইলিশ ধরা পড়ছে। বাজারের প্রায় ৯০ শতাংশ ইলিশেই ডিম দেখা যাচ্ছে। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ, যথাসময়ে নিষেধাজ্ঞা দেয়া হয়নি। যার কারণে মেঘনায় জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে মা ইলিশ উঠে আসছে।তবে ইলিশ গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ ২২ দিনে যে ডিম ছাড়া হয় তা দেশের ইলিশ উৎপাদনে যথেষ্ট ভূমিকা পালন করবে।

    জানা গেছে, নিষেধাজ্ঞার ২২ দিনে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগরে মেঘনা নদীতে প্রশাসনের ২২৭টি অভিযানে জাল, ইলিশসহ ৯০ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৩৩ জনকে কারাদণ্ড ও ৫৭ জনকে জারিমানা করা হয়।

    গতকাল শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় জেলা শহরের মাছ বাজার ও উত্তর তেমুহনী মাছ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, সরকার ইলিশ উৎপাদনের জন্য নদীতে নিষেধাজ্ঞা জারি করে। এ অঞ্চলের জেলেরা সে আইন স্বতস্ফূর্তভাবে পালন করে আসছে। তবে সঠিক সময়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না। ডিম ছাড়ার অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়। আবার ডিম ছাড়া শেষ না হতেই নিষেধাজ্ঞা শেষ করা হয়। সঠিক পর্যালোচনার মাধ্যমে নদীতে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা উচিত।

    তবে চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্র ও জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ইলিশ উৎপাদন ও আহরণে বাংলাদেশ বিশ্বের প্রথম স্থানে রয়েছে। ১৩ অক্টোবরের পূর্ণিমা ও ২৮ অক্টোবরের অমাবস্যাকে ঘিরে ২২ দিন নদীতে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়।

    বছরের এ সময়টিতে মা ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। একটি ইলিশ ২৩ লাখ পর্যন্ত ডিম ছাড়তে পারে। আর এ সময়টিতে একটি ইলিশ প্রায় ৬৫ শতাংশ ডিম ছাড়ে। যা দেশে ইলিশ উৎপাদনে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু আরও বেশি সময় নিষেধাজ্ঞা জারি করা হলে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ আহরণ করতে পারবে না।

    লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ বলেন, বৈজ্ঞানিক গবষেণা অনুযায়ী ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সবচেয়ে বেশি ডিম ছাড়ে। সেই অনুযায়ী গত কয়েক বছর এ সময় নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। আমাদের গবেষণা মতে- লক্ষ্মীপুরের মেঘনা নদীতে প্রায় ৪৫ শতাংশ ইলিশ ডিম ছেড়েছে।

    চাঁদপুর ইলিশ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. মো. আনিছুর রহমান বলেন, বৈজ্ঞানিক গবেষণায় অক্টোবরের এ ২২ দিন মা ইলিশের ডিম ছাড়ার উপযুক্ত সময়। এর মধ্যে যে ডিম ছাড়া হয়েছে তা ইলিশ উৎপাদনে যথেষ্ট। ডিমওয়ালা ইলিশ সারা বছরই থাকে। নিষেধাজ্ঞার সময় আর কয়েকদিন বাড়ানো হলে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে না।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬