Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: বগুড়া জেলা প্রশাসক
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৫:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৫:২৯

    আরো খবর

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: বগুড়া জেলা প্রশাসক

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৫:২৯
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৫:২৯

    মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের সুনাগরিক হিসেবে
গড়ে তুলতে হবে: বগুড়া জেলা প্রশাসক

    বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের স্বাধীনতার ইতিহাস ও এর গুরুত্ব শিশুদের জানাতে পারলে ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বে তারা যোগ্য ভূমিকা রাখতে পারবে।

    নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশ্যে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বিজয় ফুল উৎসবে শনিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বর্তমান সরকার শিশুদের শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সমানভাবে ভূমিকা রেখে যাচ্ছে গত বছর থেকে শুরু হওয়া বিজয় ফুল উৎসব তারই একটি ধারাবাহিকতা।

    অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শাহ মো: ইসাহাক আলী। শিশু ও যুব সংগঠক সঞ্জু রায়ের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, মুক্তিযোদ্ধা ডা: আরশাদ সাঈদ, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার এবং বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গৌতম কুমার দাস।

    আলোচনা সভা পরবর্তী বিজয় ফুল উৎসব শিরোনামে শিশু একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত জেলার ১২টি উপজেলা থেকে আগত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার (দলীয় জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, স্বরচিত গল্প ও কবিতা লেখা, একক অভিনয়, চিত্রাঙ্কণ, বিজয় ফুল তৈরি ও চলচিত্র নির্মাণ) ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয়।

    যুব নেতৃবৃন্দদের মাঝে দিনব্যাপী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৌসুমী জামান, পারমিতা ভট্টাচার্য, পুষ্পা খাতুন, হাবিবা নাসরিন, মেহরাব হোসেন তানভীর, রিমন প্রাং ও যুবায়ের।

    পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ১ম স্থান অর্জনকারীরা আগামী ৯ নভেম্বর রাজশাহী বিভাগীয় পর্যায়ে নিজ নিজ বিষয়ে বিজয় ফুল উৎসবের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬