Journalbd24.com

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা ব্যর্থ, দাবি জেলেদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫

    আরো খবর

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    কাহালুতে বিশ্ব হাত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে

    ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা ব্যর্থ, দাবি জেলেদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫

     ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা ব্যর্থ, দাবি জেলেদের

    বংশ বিস্তার ও মা মাছ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে জালে এখনও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ। জেলেরা বলছেন, এ বছর প্রজনন মৌসুমের সঠিক সময় নির্ধারণ না করতে পারায় মা ইলিশ ডিম ছাড়তে পারেনি। তাই এখন সেগুলো ধরা পড়ছে। এতে সরকারের নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলে দাবি করছেন জেলেরা।

    অপরদিকে মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে, ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। এ বছর মা ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে। তবে মৎস্য বিজ্ঞানীরা জানিয়েছেন এ বছর নিষেধাজ্ঞার সময় মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ ছিল খুবই কম।

    সরেজমিনে আপালকালে জেলেরা জানান, সরকারি নিষেধাজ্ঞা মেনে তাদের অধিকাংশই নদীতে মাছ শিকারে যাননি। নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে জাল ফেললেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ। তাদের দাবি এ বছর শতকরা ১০ শতাংশ মাছও ডিম ছাড়তে পারেনি।
     
    তাই নিষেধাজ্ঞা শেষ হলেও এখন জালে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা মা ইলিশ ধরা পরছে। এতে সরকারের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়ে শঙ্কিত তারা। এছাড়াও ভবিষ্যতে নদীতে ইলিশ পাওয়া নিয়ে দুঃশ্চিন্তায় আছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।

    ভোলা সদরের তুলাতলি ঘাটের জেলে শরীফ ও ফয়েজ জানান, নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত নদীতে জাল ফেললে শুধু ডিমওয়ালা ইলিশ পাচ্ছেন। দুইদিনে তাদের জালে ৫ শতাধিক মা ইলিশ ধরা পড়েছে। আর ডিমছাড়া মাছ ধরা পড়েছে মাত্র ৪/৫টি। তাদের ধারণা সরকার নিষেধাজ্ঞার সঠিক সময় নির্ধারণ করতে না পারায় ইলিশ ডিম ছাড়তে পারেনি।

    ইলিশ জংশন ঘাটের জেলে মো. কামাল ও জোবায়ের জানান, এখন জালে যে ইলিশ ধরা পড়ছে তার ৯০ ভাগের পেটে ডিম রয়েছে। জাল থেকে নৌকায় উঠালে মাছের পেট থেকে ডিম পরে যায়। মনে হয় সেগুলো ২/৩ দিনের মধ্যে ডিম ছাড়তো। ডিম ছাড়া ইলিশের সংখ্যা খুবই কম। এজন্য আগামীতে নদীতে গিয়ে ইলিশ পাওয়া যাবে কি না সন্দেহ আছে।

    তুলাতলি ঘাটের মৎস্য আড়ৎদার আব্দুল খালেক মেম্বার জানান, জেলে ও মৎস্য ব্যবসায়ীসহ এ পেশায় জড়িত তৃণমূলের সঙ্গে মৎস্য বিভাগ যদি পরামর্শ করে ইলিশ প্রজনন মৌসুমের দিন ঠিক করতো তাহলে এমন ডিমওয়ালা ইলিশ ধরা পড়ত না। আর ইলিশও প্রায় শতভাগ ডিম ছাড়তে পারতো।
     
    এখন যদি ইলিশ টার্গেট পরিমাণ ডিম ছাড়তে না পারে তাহলে সাধারণ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বিপদে পরবেন। কারণ জেলেরা যদি নদীতে ইলিশ না পায় তাহলে ব্যবসায় লোকসান গুনতে হবে।

    ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ বছর ইলিশ প্রজনন মৌসুমের তারিখ সঠিক ছিল। ইলিশ সারা বছরই ডিম ছাড়ে। জেলেদের দাবি সঠিক নয়। নিষেধাজ্ঞার সময় ইলিশ ঠিকমতই ডিম ছেড়েছে।

    এ বিষয়ে ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশের রিসার্স অ্যাসোসিয়েড অংকুর মোহাম্মদ ইমতিয়াজ জানান, নিষেধাজ্ঞা শেষে নেদীতে জাল ফেললেই প্রচুর ডিমওয়ালা ইলিশ ধরা পড়ছে। তারা গবেষণা ও পর্যবেক্ষণ করে দেখছেন এ বছর নিষেধাজ্ঞার সময় ডিম ছাড়া ইলিশের পরিমাণ খুবই কম ছিল। তবে এর পরিমাণ কেমন এ বিষয়ে পুরো গবেষণা না করে বলা যাবে না বলে জানান তিনি।

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬