Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বাথরুমে মিলল মাদরাসা শিক্ষকের গলাকাটা লাশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:১৭

    আরো খবর

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    বাথরুমে মিলল মাদরাসা শিক্ষকের গলাকাটা লাশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ নভেম্বর, ২০১৯ ১৬:১৭

     বাথরুমে মিলল মাদরাসা শিক্ষকের গলাকাটা লাশ

    নরসিংদীতে তোফাজ্জল হোসেন (৩০) নামে এক মাদারাসা শিক্ষকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন কুলি মিয়ার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর দাবি তিনি আত্মহত্যা করেছেন।

    পুলিশ জানিয়েছে নিহত মাদরাসা শিক্ষকের বাড়ি নেত্রোকোনোর কেন্দুয়া উপজেলার পূবাইল গ্রামে। বাবার নাম মমতাজ উদ্দিন। তিনি একদুয়ারিয়া ইউনিয়নের দরবেশেরকান্দা হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করতেন। গত ছয় মাস ধরে মনোহরদী বাসস্ট্যান্ডের পূর্বপাশে কুলি মিয়ার বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া ছিলেন।

    স্ত্রী আয়েশা আক্তার হ্যাপীর (৩৫) বাড়ি পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামে। তার বাবার নাম সিরাজুজ্জামান। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আয়েশা আক্তারকে আটক করা হয়েছে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ১৫ বছর আগে চালাকচর গ্রামের কাজিম উদ্দিনের সঙ্গে আয়েশা আক্তারের বিয়ে হয়। ওই সংসারে সামি (১৩) নামে তার এক ছেলে রয়েছে। গত ১০ বছর আগে স্বামী মারা গেলে তিনি বাবার বাড়ি চলে আসেন।

    পরে মনোহরদীর একদুয়ারিয়া দরবেশেরকান্দা হাফিজিয়া মাদরাসায় ছেলেকে ভর্তি করান। একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন তোফাজ্জল হোসেন। সেই সুবাদে দু’জনের মধ্যে পরিচয় হয়। যা পরবর্তীতে প্রেমে গড়ায়। এরপর গত রমজান মাসে তারা নিজ সিদ্ধান্তে বিয়ে করে মনোহরদীতে ভাড়া বাসায় বসবাস করতে থাকেন।

    বিয়ের পর কিছুদিন দু’জনের মাঝে সম্পর্ক মধুর থাকলেও গত তিন মাস ধরে দেখা দেয় তিক্ততা। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া এবং মারামারি হতো।স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (রোববার) ভোর রাতে তোফাজ্জল বাথরুমে যান। দীর্ঘ সময় পরও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে দেখেন বটি দিয়ে নিজের গলা কেটে ফেলেছেন তোফাজ্জল। এ সময় প্রচুর রক্তক্ষরণে বাথরুমেই মারা যান তিনি।

    আয়েশা আক্তার বলেন, দুই মাস আগে তোফাজ্জল মাদরাসার শিক্ষকতা ছেড়ে দেন। এরপর সারাদিন বাসায় শুয়ে বসে সময় কাটাতেন। কোনো কাজ-কর্ম না করায় সংসারে আর্থিক সংকট দেখা দিলে তারা ঋণগ্রস্থ হয়ে পড়েন। এসব নিয়ে তার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো।

    তিনি আরও জানান, ঋণ পরিশোধ, সংসার এবং ছেলের পড়ালেখার খরচের জন্য সম্প্রতি স্বামীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হয়। শনিবার রাতে খাবার শেষে তারা একসঙ্গে শুয়ে পড়েন। গভীর রাতে তোফাজ্জল বাথরুমে যান। দীর্ঘক্ষণ পরও বের না হওয়ায় বাথরুমের দরজা ভেঙে দেখেন বটি দিয়ে নিজের গলা কেটে ছটফট করছেন তোফাজ্জল। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে বাথরুমেই মারা যান তিনি।

    মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬