Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে কৃষকদের মাঝে আমন ধানের শস্য বীমা দাবির চেক বিতরণ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৬

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ার শেরপুরে কৃষকদের মাঝে আমন ধানের শস্য বীমা দাবির চেক বিতরণ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৬
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১০:৫৬

    বগুড়ার শেরপুরে কৃষকদের মাঝে আমন ধানের শস্য বীমা দাবির চেক বিতরণ

    বগুড়ার শেরপুরে আমন ধানের শস্য বীমা দাবির চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন  যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

    এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ। আর অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গিয়াস উদ্দিন মিয়া।

    পৌরশহরের হাজীপুরপাড়াস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র পরিচালক ড. মাহবুব আলমের সঞ্চালনায় শস্য বীমাদাবি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিগসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ, শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আক্তার, সুইজারল্যান্ড দুতাবাসের ডেপুটি ডাইরেক্টর অব কো-অপারেশন ডেরেক জর্জ, গ্লোবাল ইন্স্যুরেন্স সলিউশন সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার প্রোগ্রামের প্রধান মিস ওলগা স্পেকহাড ও কান্ট্রি ডিরেক্টর ফরহাদ জামিল, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানী সচিব সৈয়দ মঈনউদ্দিন আহমেদ, বাংলাদেশ মাইক্রো ইন্সুরেন্স মার্কেট ডেভেলপ প্রজেক্টের টিম লিডার পিটার ইপমা এবং সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার আমিনুল মুবিন প্রমূখ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ বলেন, শস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকল্পে কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে গাক’র দুইটি শাখা অফিসের মাধ্যমে আমন ধানের উপর শস্য বীমার একটি পাইলটিং করা হয়। কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সারাদেশেই এই প্রোগ্রাম চালুর চিন্তা করছে সরকার।

    গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর জনসংযোগ কর্মকর্তা ফরহাদুজ্জামান শাহী জানান, মাঠ পর্যায়ে কৃষকদের শস্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকল্পে ‘সুরক্ষা’ প্রকল্পের আওতায় এই বীমাদাবি পরিশোধ করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক), সিনজেনটা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায়  গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানীর মাধ্যমে ৬৭৫জন কৃষক আমন ধানের জন্য শস্যবীমা গ্রহণ করেছিলেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে শস্যবীমা ক্রয়কারী সকল কৃষক বীমা দাবীর আওতাভুক্ত হয়েছেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬