Journalbd24.com

শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের সবজির বাজার জমে উঠেছে
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ২০:১০
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ২০:১০

    আরো খবর

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের সবজির বাজার জমে উঠেছে

    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ২০:১০
    শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৫ নভেম্বর, ২০১৯ ২০:১০

    বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ের সবজির বাজার জমে উঠেছে

    বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ে শীতকালীন সবজির কাঁচা বাজার জমে উঠেছে।চলতি বছরের সপ্তাহের শনিবার ও বুধবার হাট ছাড়াও প্রতিদিন বগুড়ার সদর,শিবগঞ্জ,সোনাতলা, গাবতলী, কাহালু, তেলাল ও কালাইসহ বিভিন্ন অঞ্চলের কৃষকগণ তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন।মঙ্গলবার (০৫ নভেম্বর) প্রতিবেদক নুরনবী রহমান মহাস্থানগড় বাজার ঘুরে জানান মহাস্থান মাঠের বিশাল অংশজুড়ে সাজিয়ে রাখা হয়েছে ফুলকপি ও বাঁধাকপি। একপাশে ডাটা আর অন্য পাশে শোভা পাচ্ছে সারিসারি বাঁধাকপি।

    ভ্যানবোঝাই মুলাগুলো যেন নজর কাড়ছিল।স্তপ থেকে ঝাঁঝ ছড়াচ্ছিলো পেঁয়াজ ও কাঁচা মরিচের লাল ও সবুজ রংয়ের বেগুনের তো গুণেরই শেষ নেই। করলা,পেঁপে, লাউ শোভা পাচ্ছিলো গাঢ় সবুজে। তরতাজা এসব সবজির গায়ে তখনও লেগেছিল শিশিরকণা। সবজিগুলোর তে থেকে তুলে সরাসরি বিক্রি করতে বাজারে নিয়ে এসেছে কৃষক। ভোর থেকে তাদের এই বিক্রির আয়োজন চলে। তে থেকে সবজি তোলার পর ভটভটি, ভ্যান, রিকশা, বাইসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে সকাল ৭টার মধ্যেই কৃষকরা সবজি নিয়ে এই বাজারে হাজির হয়।বাজারে পা রাখা মাত্র স্থানীয়সহ দেশের নানা প্রান্তর থেকে আসা পাইকাররা ঘিরে ধরে কৃষকদের। যে যার মতো সবজি নিয়ে বাজারের নির্ধারিত স্থানে গিয়ে অবস্থান নেন। পরে পাইকাররা দরদাম কষে সবজি কিনতে শুরু করেন।

    এভাবেই দিনব্যাপী চলে সবজি কেনা-বেচা। বিকেল হতেই দূর-দূরান্তর পাইকারদের কেনা  ছোটখাটো যানে সবজি নিয়ে ছুটে চলেন নিজ এলাকার বাজারগুলোতে। এ কাজে পুরুষের পাশাপাশি নারীদেরও দেখা যায়।ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা,জিয়াউর রহমান জিয়া,সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম  সহ বেশ কয়েকজন কৃষক প্রতিবেদক নুরনবী রহমানকে জানান, বগুড়া জেলার মধ্যে ঐতিহ্যবাহী মহাস্থানগড় কাঁচা বাজার সবজির সবচেয়ে বড় মোকাম। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে নিয়মিত আসেন। এছাড়া স্থানীয়ভাবে বড় পাইকাররাও কেনাকাটার জন্য এ মোকামের ওপর নির্ভরশীল। তাই সবসময়ই মহাস্থানগড় বাজারে পণ্যের ব্যাপক চাহিদা থাকে।তারা আরও জানায়, আবহাওয়া অনুকূলে থাকায় গতবারের থেকে এবছর শীতকালীন সবজির আবাদ ভালো হয়েছে। বাজারেও সবজির ব্যাপক চাহিদা রয়েছে। দামও বেশ ভালো। সবমিলিয়ে এ মোকামে প্রতিদিন প্রচুর পরিমাণ সবজির আমদানি ঘটাচ্ছেন এ অঞ্চলের কৃষকেরা করতোয়া নদীর তীরে এই হাটে, বিশ্বরোড সংলগ্ন হওয়ায় ঢাকাসহ দেশের প্রসিদ্ধ সব বাজারগুলোতে খুব সহজেই পৌঁছানো যায় মহাস্থানের সবজি। শক্তিশালী ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত ঐতিহাসিক মহাস্থানহাটের সূদৃঢ় মনিটরিং ব্যবস্থার কারণে লেনদেন ঝুঁকিমুক্ত হওয়ায় সারাবছর এখানে পাইকারি ব্যবসায়ীদের সমাগম থাকে। হাট ইজারাদার ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সফি ও ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ¦ আজমল হোসেন জানান, প্রতিদিন এখানে প্রায় ৩০ থেকে ৪০ল টাকার সবজি ক্রয়-বিক্রয় হয়। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এখানে কৃষক ও ব্যবসায়ীদের সমাগম ঘটে প্রচুর। সবজির হাটে সরেজমিনে দেখা যায় বিচিত্র ধরণের শীতের সবজির সমারোহ। পাইকারি হিসেবে ফুলকপি-৯০০-১২০০টাকা মন, বাঁধাকপি-১০০০-২০০০টাকা ১০০পিছ,করোলা-১৫০০-১৮০০টাকা মন, পাতা-পিঁয়াজ- ২০০০-২৮০০টাকা মন, মুলা-৮০০-১০০০টাকা মন, বেগুন-১২০০-১৪০০টাকা মন, ঝিঙে-১০০০-১২০০টাকা মন, পটল-৮০০-১২০০টাকা মন, সবুজ লাউ-২৫০০-৩০০০টাকা ১০০পিছ এবং কাঁচা মরিচ-১০০০-১২০০টাকা মন দামে বিক্রি করছেন কৃষকরা।

    অন্য পাইকাররা সবজি কিনতে নিয়মিত এ মোকামে আসেন। কারণ এখানে চাহিদা মতো প্রায় সব ধরনের টাটকা তরতাজা সবজি পাওয়া যায়,মহাস্থানের সিংহভাগ সবজি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন বাজারে চলে যায় বলেও জানান  মোস্তাফিজার রহমান মোস্তা পাইকার।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬