Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • রোজায় বন্ধ থাকছে স্কুল, কাল থেকেই শুরু ছুটি   বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ডিবির পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:৩২
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:৩২

    আরো খবর

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    বগুড়ায় ডিবির পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:৩২
    সঞ্জু রায়,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৬ নভেম্বর, ২০১৯ ২১:৩২

    বগুড়ায় ডিবির পৃথক দুটি অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৩ জন আটক

    বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একই টিমের মঙ্গলবার বিকেলে ও রাতে পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে সদরের নুনগোলা হাট এলাকা এবং শিবগঞ্জের গামড়া এলাকা হতে ২’শ পিচ ইয়াবা এবং ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বিলহামলা এলাকার মৃত: জমির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার দক্ষিণ ছাতরা এলাকার মৃত: আব্দুল জলিলের মেয়ে রাজেনা বেগম (২৮)। ডিবির জালে ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত অপর আরেক আসামী হলেন বগুড়া শিবগঞ্জের গামড়া এলাকার আব্দুল হাই এর ছেলে কে.এম মাসুদ পারভেজ (৩০)।

    এজাহারসূত্রে জানা যায়, জেলায় মাদকবিরোধী অভিযানে সফলভাবে ভূমিকা রাখা জেলা গোয়েন্দা শাখার এস.আই ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির অপর এক চৌকস কর্মকর্তা এস.আই নাসিম উদ্দিন, এএসআই খলিলুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ প্রথমে মঙ্গলবার বিকেলে শিবগঞ্জের গামড়া এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত এলাকার মাসুদ পারভেজ তার হাতে থাকা বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। পরে সন্দেহজনকভাবে তাকে আটক করে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করলে তার হাতে থাকা বস্তা থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই টিম রাতে সদরের নুনগোলা হাটস্থ এলাকায় দুইজন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে হাতেনাতে ইয়াবাসহ শফিকুল এবং রাজেনা কে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত শফিকুল এর হেফাজত হতে ১’শ ৮০পিচ এবং রাজেনার নিকট হতে ২০ পিচ সর্বমোট ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবির ঐ টিম।

    জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা ঋজু হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন কৌশলে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানান এই কর্মকর্তা। এদিকে চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত বগুড়ায় এই অভিযান চলমান থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে জেলা পুলিশের পক্ষে ছাড় দেওয়া হবেনা। ছোট থেকে রাঘব বোয়াল জেলা পুলিশের এই অভিযানে কেউ শেষ রেহাই পাবেনা মর্মে হুশিয়ারী দিয়ে জেলাকে শতভাগ মাদকমুক্ত করতে তিনি জেলা পুলিশকে সর্বদা তথ্য দিয়ে সহযোগিতার আহব্বান জানান।

    বিষয়:
    বগুড়া ,ডিবি ,অভিযান ,ইয়াবা

    সংশ্লিষ্ট সংবাদ: বগুড়া ,ডিবি ,অভিযান ,ইয়াবা

    ১৮ আগস্ট, ২০১৯
    বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
    ৫ সেপ্টেম্বর, ২০১৯
    নওগাঁর নজিপুরের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ফারজানা ও তরিকুল গ্রেফতার
    ৮ সেপ্টেম্বর, ২০১৯
    রৌমারীতে ইয়াবাসহ এক জন আটক
    ১৫ সেপ্টেম্বর, ২০১৯
    রৌমারীতে ইয়াবাসহ দুই জন আটক
    ১৯ সেপ্টেম্বর, ২০১৯
    বাইসাইকেল নিয়ে মাদক ব্যবসা, ডিবির জালে ১২’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
    ১৬ অক্টোবর, ২০১৯
    গোবিন্দগঞ্জে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার
    2. পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া
    3. পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
    4. কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    5. ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ
    6. আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
    7. মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ
মামলায় হিরো আলম গ্রেপ্তার

    বগুড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পবিত্র রমজান উপলক্ষে ক্রয়ক্ষমতার মধ্যে বাহারি ইফতারের পসরা সাজিয়েছে আকবরিয়া

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    পোরশায় বোরো ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক
 মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    কাহালুতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে নিষেধাজ্ঞা,১২ বছরেও কার্যকর নেই আদালতের আদেশ

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র‍্যালি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬