Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দেড়শ রানেই শেষ টাইগারদের 'লড়াই'!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১৫:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১৫:৪৮

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    দেড়শ রানেই শেষ টাইগারদের 'লড়াই'!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১৫:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১৫:৪৮

    দেড়শ রানেই শেষ টাইগারদের 'লড়াই'!

    টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা খুব বাজেভাবে করল বাংলাদেশ। ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় স্কোর না হোক, নূন্যতম লড়াই করতে পারল না মুমিনুল হকের দল। ইন্দোর টেস্টের প্রথম দিনের দুই সেশসনেই টাইগাররা অল-আউট হয়ে গেছে মাত্র ১৫০ রানে! বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের পেসাররা। সমান তালে বল ঘূরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজারা। তাদের যোগ্য জবাব দিতে পারেনি বাংলাদেশের কেউ। সর্বোচ্চ ৪৩ রান করেছেন মুশফিকুর রহিম।

    ইন্দোরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ১২ রানের মধ্যে ফিরে যান দুই ওপেনার। ব্যাটিংয়ে নেমে প্রথম তিন ওভারে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। চতুর্থ ওভারে একটি করে সিঙ্গেল নেন দুই ওপেনার। উমেশ যাদবের করা ৬ষ্ঠ ওভারের শেষ বলে দৃষ্টিকটূ শট খেলতে গিয়ে থার্ড স্লিপে ক্যাচ তুলে দেন ১৮ বলে ৬ রান করা ইমরুল। সাদমানও (৬) বেশিক্ষণ টিকতে পারেননি। ইশান্ত শর্মার বলে আলগা শট খেলতে গিয়ে উইকেটকিপারে গ্লাভসে বল পাঠিয়ে দেন তিনি।

    এই পরিস্থিতিতে মোহাম্মদ মিঠুনকে নিয়ে বিপদ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক। ১১ ওভারের মতো কাটিয়ে দেন তারা। ১৮তম ওভারের শেষ বলে মিঠুনকে (১২) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। উইকেটে আসেন মুশফিকুর রহিম। মধ্যাহ্ণ বিরতি পর্যন্ত এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে এগিয়ে নিয়ে যান। ২৩.৬ ওভারে ৫০ স্পর্শ করে বাংলাদেশ। ৩ উইকেটে ৬৩ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে ক্যাচ ছাড়ায় দুইবার জীবন পান মুশফিক।

    ব্যক্তিগত ৩৪ রানে উইকেটকিপার ঋদ্ধিমান সাহার সৌজন্যে মুশফিকুর রহিম তৃতীয় দফায় জীবন পাওয়ার পরপরই মাহমুদউল্লাহকে (১০) বোল্ড করে দেন রবিচন্দ্রন অশ্বিন। ১১৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। ভায়রা-ভাইয়ের বিদায়ের পর ফেরার পালা মুশফিকের। তিনবার জীবন পেয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ৪৩ রান করে বোল্ড হন মোহাম্মদ শামির বলে। এই পেসারের পরের বলেই ২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে প্রথমবার 'গোল্ডেন ডাকের' তেতো স্বাদ পান মেহেদী মিরাজ।

    লিটন দাস আরেকটি সুযোগ পেয়েও ব্যর্থ হন। ফিরেছেন ২১ রানে। এর মধ্যে আবার ৪টি বাউন্ডারি। ১৪০ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। সফরকারীদের ৯ম উইকেটের পতন হয় তাইজুল ইসলামের বিদায়ে। অযথা কুইক সিঙ্গেল নিতে গিয়ে রান-আউট হয়ে যান 'নাইট ওয়াচম্যান' খ্যাত এই স্পিনার। এবাদত হোসেনকে (২) উমেশ যাদব বোল্ড করে দিলে মাত্র ১৫০ রানে প্যাকেট হয়ে যায় বাংলাদেশ। ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব আর রবিচন্দ্রন অশ্বিন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬