Journalbd24.com

শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:১৭

    আরো খবর

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১২:১৭

     নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিখোঁজের ২ দিন পর ফরিদপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী নয়ন চন্দ্র নাথের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজপুর গ্রামের মৃত দিলীপ চন্দ্র নাথের ছেলে। ৩ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

    গত ৩ নভেম্বর থেকে শুরু হয় পঞ্চম বর্ষের শেষ পেশাগত মেডিকেল পরীক্ষা। এ পরীক্ষায় ছয়টি লিখিত পরীক্ষা হওয়ার কথা। নয়ন ৩ পরীক্ষায় অংশ নেন। বৃহস্পতিবার ছিল চতুর্থ পরীক্ষা। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। কিন্তু নয়ন অন্তত এর সোয়া ১ ঘণ্টা আগে ছাত্রাবাস থেকে বের হয়ে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তার সহপাঠীরা বিষয়টি শনাক্ত করেছেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। নয়নের নিখোঁজ হওয়ার ঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ওইদিন বিকেলে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় বাইপাস সড়কের পাশে একটি করাত কলে কাঠের সঙ্গে গলায় রশি দেয়া অবস্থায় নয়নের ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী তার সহপাঠীদের খবর দিলে তারা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

    নয়নের সহপাঠীরা বলেন, নয়নের ইচ্ছে ছিল সার্জারি চিকিৎসক হওয়ার। কিন্তু ডান হাতের দুটি আঙুল যুক্ত থাকায় তিনি সার্জন হতে পারবেন না বলে জানান চিকিৎসকেরা। এ কথা শোনার পর নয়ন বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

    ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই বিল্লাল হোসেন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

    ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর এমন ঘটনা আর ঘটেনি। আমরা শিক্ষার্থীদের মানসিকভাবে শক্তি অর্জন করার শিক্ষা দিয়ে আসছি। তারপরও এ জাতীয় ঘটনা মেনে নেয়া যায় না।
    সর্বশেষ সংবাদ
    1. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    2. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    3. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    4. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    5. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    6. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    7. পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও
    সর্বশেষ সংবাদ
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ
 মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে কাহালুতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির উদ্বোধন করলেন ইউএনও

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬