Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সাপাহারে ৬০বিঘা জমির আমগাছ কেটে ফেলার ৭২ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি কোন ক্লু
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    হতাশ বাগান মালিকগণ!

    সাপাহারে ৬০বিঘা জমির আমগাছ কেটে ফেলার ৭২ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি কোন ক্লু

    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩
    সাপাহার(নওগাঁ) প্রতিনিধি
    প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯ ১৬:৩৩

    সাপাহারে ৬০বিঘা জমির আমগাছ কেটে ফেলার ৭২ঘন্টা অতিবাহিত হলেও উদ্ধার হয়নি কোন ক্লু

    নওগাঁর সাপাহারে ১২জন কৃষকের প্রায়  ৯হাজার আমগাছ কেটে ফেলার ৭২ঘন্টা অতিবাহিত হলেও এখনও কোন ক্লু-উদ্ধার কিংবা প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করায় বাগান মালিকগন বাকরুদ্ধ হয়ে পড়েছে। তাদের মুখে এখন কোন ভাষা নেই জিজ্ঞেস করতেই তারা শুধু হাউমাউ করে কেঁদে ফেলছে।

    শনিবার সরেজমিনে ঘটনা স্থলে গিলে বাগান মালিক মুক্তার হোসেন এর সাথে কথা হয়।

    তিনি আক্ষেপ করে বলেন যে, আমি আর কাঁদবনা, সৃষ্ট ঘটনায় আমি কেঁদেছি আমার মা’ কেঁদেছে আমার সন্তান কেঁদেছে আমরা সবাই কেঁদেছি এখনও আমাদের কান্না দু:খ বেদনার সাথী হয়ে কেউ এগিয়ে এলোনা। ঘটনার ৭২ঘন্টা পার হলেও প্রশাসনিকভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হলোনা। পরবর্তীতে ক্ষতি পুষিয়ে নিতে একটি চারা গাছ রোপনের জন্যও কেউ সহযোগীতা করলনা।

    প্রশাসন সহ সকলেই আমাদেরকে জিজ্ঞেস করছে আপনাদের কোন শত্রু ছিল কিনা। আমারা সব সময় বলেছি এত বড় ক্ষতি সাধনের মত কোন শত্রু আমাদের নেই। আমাদের ধারণা আমাদের উন্নয়নে ঈশ্বান্বিত হয়ে কেউ এধরণের ঘটনা ঘটিয়েছে যাতে সাপাহার এলাকায় বড় ধরনের কোন উন্নয়ন না ঘটে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, একটি গাছ কেটে ফেলা আর সন্তান হত্যা করা একই কথা বলে আমরা মনে করি।

    নওগাঁ জেলার সাপাহার উপজেলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক অঞ্চল ঘোষনা করার কয়েক সপ্তাহের মধ্যেই অর্থনৈতিক উন্নয়নে বাধার এ সংবাদ সাপাহারবাসীর জন্য সুখকর নয় বলে এলাকার অভিজ্ঞমহল মনে করছেন। প্রতিদিন সকাল ও বিকেলে ক্ষতিগ্রস্ত বাগানে গিয়ে বাগান মালিকদের আহাজারী করতে দেখা গেছে।

    এবিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সাথে কথা হলে তিনি জানান যে, এধরনের ক্রিমিনালদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শস্তি প্রদান করা হবে। পুলিশ ঘটনার ক্লু উদ্ধারে জোরালো তদন্ত করে চলেছে, অল্প সময়ের মধ্যেই রহস্য উদঘাটিত হবে বলে তিনি মনে করেন।

    এরপর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন এর সাথে কথা বলা হলে তিনি বলেন-যে যাই বলুক এবিষয়ে আমরা তৎপর। আসল অপরাধীকে খুজে বের করতে গোপনে ডিপলি তদন্ত চলছে। ইতোমধ্যেই সাপাহার ও পোরশা থানায় ক্ষতি গ্রস্থদের পক্ষ থেকে দু’টি অভিযোগ দাখিল করেছে। তবে বিষয়টি যেহেতু রাতের অন্ধকারে ঘটিয়েছে তাই বিষয়টি সুরাহা করতে একটু সময় লাগবে বর্তমানে সাপাহার ও পোরশা উভয় থানার পক্ষথেকে তদন্ত চলছে। কিছু দিনের মধ্যেই হয়তো আসল রহস্য উম্মোচিত হবে।

    উল্লেখ যে, গত ১৩নভেম্বর রাতে একদল দুর্বৃত্ত নির্মম ভাবে সাপাহার-পোরশা উপজেলায় অবস্থিত কৃষকের প্রায় ৯হাজার আমগাছ নির্বিচারে কেটে ফেলে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করেছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬