Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দিনাজপুরে নষ্ট হয়ে গেছে লক্ষাধিক হেক্টর জমির সুগন্ধি ধান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১২:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১২:২৫

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    দিনাজপুরে নষ্ট হয়ে গেছে লক্ষাধিক হেক্টর জমির সুগন্ধি ধান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১২:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১২:২৫

     দিনাজপুরে নষ্ট হয়ে গেছে লক্ষাধিক হেক্টর জমির সুগন্ধি ধান

    দিনাজপুরে ১ লাখ ৬৫৪ হেক্টর জমির সুগন্ধি ব্রি-৩৪ ( জিরা কাটারী) ধানে ব্লাস্ট রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। যে সময় ক্ষেতে সবুজের সমারোহ দেখা যাওয়ার কথা, সে সময় পাতা সোনালী রঙ ধারণ করেছে । এ অবস্থায় কৃষি বিভাগ আগামীদিনে এই সুগন্ধি ধান চাষে কৃষকদের নিরুৎসাহিত করাসহ মাঠ থেকে একেবারে তুলে নেয়ার কথা ভাবছে।

    সরেজমিনে দেখা গেছে ক্ষেতে ব্লাস্টসহ নানান রোগের প্রকোপ মারাত্মক রূপে ধারণ করেছে। যে সময় ধান ক্ষেতে সবুজের সমারোহ থাকার কথা, সে সময় সোনালী রঙ ধারণ করেছে বিস্তৃর্ণ ফসলের মাঠ। শীষ বের হয়ে দানা না হতেই দুধ অবস্থায় শুকিয়ে যাচ্ছে। কীটনাশক প্রয়োগেও কোনো প্রতিকার খুঁজে পাচ্ছেন না কৃষকরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

    বিরলের ধামইর ইউপির দারইল গ্রামের কৃষক মমতাজ আলী মাষ্টার জানান, ৪ একর জমিতে এবার ব্রি-৩৪ (জিরা কাঠারী) আবাদ করেছেন। কিন্তু শেষ সময়ে এসে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়েছে ক্ষেত। কৃষি বিভাগের কোনো কর্মকর্তাকে না পেয়ে স্থানীয় দোকান থেকে কীটনাশক সংগ্রহ করে স্প্রে করেছেন। কিন্তু এর আগেই অনেক ফসল আক্রান্ত হয়ে পড়ায় তা আর কোনো কাজে আসছে না।

    একই এলাকার কৃষক শুশিল চন্দ্র রায় জানান, তিনিও ৪ বিঘা জমিতে এই ধান চাষ করেছেন। কিন্তু ব্লাস্ট রোগের আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। এলাকায় আগে একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এলেও এখন কে দায়িত্বে আছেন তা জানেন না।

    একই এলাকার কৃষক আলহাজ্ব জয়নাল আবেদীন জানান, ৫ একর জমির মধ্যে হঠাৎ ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় তিনি দিশেহারা হয়ে পরেছেন। খানসামা উপজেলার কৃষক আমিনুল ইসলাম জানান, তিনিও ব্রি-৩৪ ধানের চাষ করে বিপাকে পড়েছেন। কৃষি বিভাগ ধানের শীষ বের হওয়ার আগেই কীটনাশক স্প্রে করতে বলেছিলেন। কিন্তু তা করা হয়নি। ফলে ব্লাস্ট রোগ থেকে ধানক্ষেত বাঁচাতে পারেননি।

    চিরিরবন্দর উপজেলার নানিয়া টিকর এলাকার কৃষক মোকলেছুর রহমান জানান, এই এলাকায় ব্যাপক হারে ব্ল্স্ট রোগ ছড়িয়ে পড়েছে। কোনোভাবেই তা রোধ করা যাচ্ছে না। যারাই ব্রি-৩৪ ধান চাষ করেছেন সবারই কপাল পুড়েছে।

    কৃষি বিভাগের একটি সূত্র জানায়, বিপিএইচ এবং ব্লাস্ট রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত সেপ্টেম্বর মাস থেকে প্রায় ৬০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। মাঠ পর্যায়ে সঠিক সময়ে সঠিক পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।

    এ ব্যাপারে জানতে চাইলে দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল জানান, ব্রি-৩৪ ধানে ব্লাস্ট রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আমরা কৃষকদেরকে শীষ বের হওয়ার আগে প্রভেক্স ও সিনাইল নামে দুটি কীটনাশক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিয়েছিলাম। যারা করেছে তাদের ধানে ব্লাস্ট রোগ আক্রমণ করেনি।

    তিনি আরও জানান, ব্রি-৩৪ ধানে ব্লাস্ট রোগ আক্রমণের কারণ বীজ। এই ধানের বীজ নষ্ট হয়ে গেছে। আগামীতে এই ধান তুলে নেয়া হবে। এবার দিনাজপুরে মোট ২ লাখ ৫৯ হাজার ৩৩ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে সুগন্ধি ধান ব্রি-৩৪ চাষ হয়েছে ১ লাখ ৬৫৪ হেক্টর জমিতে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬