Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গ্যাস লাইনের বিস্ফোরণে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হলো না প্রধান শিক্ষিকা অ্যানির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    গ্যাস লাইনের বিস্ফোরণে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হলো না প্রধান শিক্ষিকা অ্যানির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯ ১৩:১৪

     গ্যাস লাইনের বিস্ফোরণে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হলো না প্রধান শিক্ষিকা অ্যানির

    প্রতিদিনের মতো স্কুলে যেতে সহকর্মীর জন্য রাস্তায় অপেক্ষায় ছিলেন পটিয়ার মেহেরআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া (৩৮)। কিন্তু চিরদিনের মতো সেই সহকর্মী, স্বামী আর সন্তানকে অপেক্ষায় রেখে তিনি চলে গেছেন না ফেরার দেশে।

    আজ রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে গ্যাস লাইনের বিস্ফোরণে ভবনধসে যে ৭ জন নিহত হয়েছেন, তাদের ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন এই প্রধান শিক্ষিকা অ্যানি বড়ুয়া। এ ঘটনায় বাকি যে ২ জনের নাম জানা গেছে তারা হলেন-রংমিস্ত্রি নুরুল ইসলাম ও সন্ধ্যা রানি।

    অ্যানি পটিয়ার উনাইনপুরা গ্রামের পলাশ বড়ুয়ার স্ত্রী। তিনি স্বামী পলাশ বড়ুয়া ও দুই ছেলে অভিষেক-অভিজিৎকে নিয়ে পাথরঘাটায় ভাড়া বাসায় থাকতেন। দুর্ঘটনার পরপরই সন্তানকে নিয়ে চমেক হাসপাতালে ছুটে আসেন নিহতের স্বামী পলাশ বড়ুয়া। এ সময় তার আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা।

    পলাশ বড়ুয়া জানান, আজ থেকে শুরু হওয়া পিইসি পরীক্ষায় কর্তব্যপালনের জন্য বের হয়েছিলেন অ্যানি। সকালে বাসা থেকে বেরিয়ে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে তার সহকর্মীর জন্য অপেক্ষায় ছিলেন। এর মধ্যে গ্যাস লাইনের বিস্ফোরণে ঘটনা ঘটলে অ্যানি দেয়ালের নিচে চাপা পড়েন। এর আগে রোববার সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    বিস্ফোরণে আহতদের সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন। ঘটনা তদন্তে সব সেবা সংস্থার সদস্যদের নিয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তিনি। নগর পুলিশ কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ জাগো নিউজকে বলেন, বিস্ফোরণে আহতদের মধ্যে ওই ঘরের গৃহিণী অর্পিতা দাসের সঙ্গে আমার কথা হয়েছে।
     
    তিনি জানিয়েছেন, তার পরিবার তারা তিন সদস্য। সকালে দুর্ঘটনার সময় বাকি দুইজন বাইরে ছিলেন। ৯টার দিকে সকালের রান্না বসাতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

    মোহাম্মদ আব্দুর রউফ আরও বলেন, ‘মূলত বিস্ফোরণের কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচে থাকা বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও পথচারীরা আহত হয়েছেন। এখানে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চাইতে দেয়াল চাপায় বেশি হতাহতের ঘটনা ঘটেছে।’

    ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, পাথরঘাটায় গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণের ঘটনা ঘটেছ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে ১৪ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন, বিস্ফোরণের কারণে একটি দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে সাতজনকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬