Journalbd24.com

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট অব‌্যাহত বিপাকে পরিবহন ব্যবসায়ীরা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট অব‌্যাহত বিপাকে পরিবহন ব্যবসায়ীরা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০১৯ ১১:৩২

    তিন বিভাগে পেট্রোল পাম্প ধর্মঘট অব‌্যাহত বিপাকে পরিবহন ব্যবসায়ীরা

    জ্বালানি তেল বিক্রিতে কমিশন বৃদ্ধি, দুর্ঘটনা বীমা চালু, ভাড়া বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে দেশের তিন বিভাগে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। সোমবার দ্বিতীয় দিনের মত চলছে এই অনির্দিষ্টকালের ধর্মঘট। রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে।

    ধর্মঘটের কারণে রাজশাহী, খুলনা ও রংপুরসহ তিন বিভাগের সকল জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন পরিবহন ব্যবসায়ীরা। অনেক গাড়িই তেলের অভাবে স্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। আজ সোমবার সকালে দ্বিতীয় দিনের মত ধর্মঘট চলছে।

    ফিলিং স্টেশন মালিকরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর ৬টা থেকে তারা ধর্মঘটে গেছেন। এরপর থেকেই ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন মালিকদের সাথে আন্দোলনে আছেন ট্রাঙ্কলরি মালিকরাও। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে। এর ফলে বিপাকে পড়েছেন এই অঞ্চলের ব্যক্তিগত ও গণপরিবহণ মালিকরা। রাস্তায় কমেছে যান চলাচল।

    পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে পুরো খুলনা অচল হয়েছে। ধর্মঘটের বিষয়ে আজ সোমবার সকাল ১০টায় ঢাকায় পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ও তিন তেল ডিপো কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন পাম্প মালিকদের সংগঠন পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি সাজ্জাদুল ইসলাম কাবুল। ওই সভার ওপরই ধর্মঘটের বিষয়ে পরবর্র্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    তেল পরিবশেকদের সূত্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ব্যবসায়ীদের যৌক্তিক দাবিসমূহ নিয়ে কর্তৃপক্ষ তালবাহানা করছে। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যা মেনে নিয়ে জ্বালানি ব্যবসা করা আদৌ সম্ভব নয়। তাই বাধ্য হয়ে জ্বালানি ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

    এদিকে শ্রমিকরা খুলনার খালিশপুরস্থ পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন। ধর্মঘটের ফলে অতিরিক্ত ট্রাক-লরির চাপে ফিলিং স্টেশন, ট্রাক-লরি স্ট্যান্ডে জায়গা না হওয়ায় ট্রাক-লরিগুলোকে সড়ক-মহাসড়কের দুইপাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

    এদিকে রংপুর রোববার সকাল থেকে শুরু হওয়া তেল ব্যবসায়ীদের ধর্মঘট সোমবার সকালেও চলছে। এবং দাবি না মানা পর্যন্ত এটি অব‌্যহত থাকবে। ধর্মঘটের বিষয়ে রংপুর জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, সরকার গত ৩০ নভেম্বরের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতাদের সিদ্ধান্তে ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬