আত্রাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
উপজেলা ইমাম সমিতি কর্তৃক আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্য বিবাহ প্রতিরোধে আলেম- ওলামাদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, নওগাঁ জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্য বিবাহের কারণ ও তার প্রতিকার বিষয়ক ভিডিওচিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। সভায় উপজেলার ইসলামিক ফাউন্ডেশন, আলেম-ওলামা এবং ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি