পোরশায় বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁর পোরশায় বাল্যবিয়ে প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠা বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও নেট্জ বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং ডাসকো’র নারী অধিকার প্রকল্পের ট্রেনিং এ্যান্ড এ্যাডভোকেসি অফিসার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংলাপে অংশগ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী আরাফাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লূৎফর রহমান, ডাসকো’র নারী অধিকার প্রকল্পের ফিল্ড অফিসার ভানু রানী প্রমুখ।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি