Journalbd24.com

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • অবহেলিত পুরান ঢাকাকে উন্নত নাগরিক সুবিধা দিতে চান তাপস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৯

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অবহেলিত পুরান ঢাকাকে উন্নত নাগরিক সুবিধা দিতে চান তাপস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৯ ১৩:৩৯

    অবহেলিত পুরান ঢাকাকে উন্নত নাগরিক সুবিধা দিতে চান তাপস

    অব‌হে‌লিত পুরান ঢাকা‌র নাগ‌রিক‌দের উন্নত নাগ‌রিক সু‌বিধা নি‌শ্চিত করার লক্ষ্য নি‌য়ে মেয়র নির্বাচ‌নে অংশ নি‌চ্ছেন ব‌লে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নুর তাপস। আজ রোববার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা জানান তি‌নি।

    এর আগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উত্তরে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নুর তাপস।

    তাৎক্ষ‌নিক প্র‌তি‌ক্রিয়ায় ফজলে নুর তাপস বলেন, '‌আমি ম‌নে ক‌রে‌ছি মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা দিয়েছেন, সেই উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী বিনির্মাণের সুযোগটা গ্রহণ করে জনগ‌ণের কা‌ছে যা‌বো।'

    তি‌নি ব‌লেন, ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্য রক্ষা ক‌রে স্বকীয়তায় স্বম‌হিমায় প্রস্ফু‌টিত করার ল‌ক্ষ্য নিয়ে কাজ করে যেতে চাই। দীর্ঘদিন ধরে আমাদের পুরান ঢাকার নাগরিকরা যে অবহেলিত সেই অবহেলা মোচন ক‌রে তাদেরকে একটি উন্নত রাজধানীর নাগ‌রিক সু‌যোগ-সু‌বিধা দেয়ার জন্য আমি মেয়র পদে নির্বাচন করছি।

    " আমি আশা করব সংসদ সদস্য হিসেবে আমার এলাকার লোকজন যেমন আমাকে গ্রহণ করেছেন, ভালোবেসেছেন; ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকেও মানুষ এভাবে আমাকে ভালবাসবে, সহায়তা করবে ও ভোট দেবে।" এ সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের কাছে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সহযোগিতা কামনা করেন।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র প্রয়াত আনিসুল হকের কাছ থেকে অনুপ্রেরণা পান জা‌নি‌য়ে শেখ ফজলে নুর তাপস বলেন, সততা, আন্তরিকতা এবং সদিচ্ছা থাকলে যে ভালো কিছু করা সম্ভব মেয়র আনিসুল হক দেখিয়েছেন। তিনি আমার জন্য অনু‌প্রেরণা। এদি‌কে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে মনোনয়ন পেয়ে সকলের সহযোগিতা কামনা করেন আতিকুল ইসলাম।

    তি‌নি বলেন, গত নয় মাসে আমি ‌মেয়‌রের দায়িত্ব পাল‌নে এক মিনিটও বসে থাকিনি চেষ্টা করেছি কাজ করার জন্য। আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমাদের ঢাকা গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করি। শেখ ফজলে নুর তাপস বর্তমানে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে লড়তে হলে তাকে সংসদ সদস্য পদ ছাড়তে হবে। অন্যদিকে আতিকুল ইসলাম বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬