Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভারতীয় নাগরিকসহ ৭ ডাকাত গ্রেফতার
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৬:৪৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৬:৪৩

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভারতীয় নাগরিকসহ ৭ ডাকাত গ্রেফতার

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৬:৪৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ জানুয়ারী, ২০২০ ১৬:৪৩

    বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ভারতীয় নাগরিকসহ ৭ ডাকাত গ্রেফতার

    বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছেন। এসময় তাদের হেফাজতে থাকা একটি ধারালো চাকু, দুইটি হাসুয়া, লাঠি-দড়ি উদ্ধার করা হয়। গতকাল বুধবার দিনগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রাম থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমানের নেতৃত্বে থানার ওসি মো. হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভেংড়ী গ্রামের বদিউজ্জামানের ছেলে নজরুল ইসলাম বিশা (৪০), রায়গঞ্জ উপজেলার কোদলা দিঘর গ্রামের মহির উদ্দিনের ছেলে সাহেদ আলী (৪২), একই উপজেলার দেবরাজপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আশরাফ আলী (৪২), নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার মারিয়া গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মুচি (৫০), বগুড়া জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাসেল আহমেদ (২১), শেরপুর উপজেলার পানিসারা গ্রামের চাঁন মিয়ার ছেলে রুবেল আহমেদ (২০) ও ভারতের পশ্চিমবঙ্গের গংগারামপুর গ্রামের মৃত গনেল চন্দ্র সরকারের ছেলে শ্রী জয় চন্দ্র সরকার (১৯) (বর্তমানে শেরপুর পৌর শহরের উপশহর পুর্ণ্যাতলা নামকস্থানে বাড়িভাড়া নিয়ে বসবাস করে)।  

    আজ বৃহষ্পতিবার দুপুরে শেরপুর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান বলেন, গ্রেফতারকৃতরা উপজেলার ভবানীপুর বাজারের পশ্চিম পাশে অবস্থিত দলিল গ্রামে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা চালায়। কিন্তু এরইমধ্যে পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে ফেলেন।

    তবে অস্ত্রসহ ওই সাত ডাকাতদলের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। এছাড়া তারা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা,নওগাঁ, নাটোর ও রাজশাহীসহ আশপাশের জেলাগুলোতেও ডাকাতি, গরুচুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছেন বলেও স্বীকার করেন তারা। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতারকৃতদের নিকট থেকে অপরাধ কর্মকাণ্ডের তথ্য উৎঘাটনের জন্য আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই দশদিনের রিমাণ্ড আবেদন জানিয়ে বিকেলেই তাদের আদালতে পাঠানো হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬