Journalbd24.com

সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনে নতুন সূচি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২০ ১৫:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২০ ১৫:৪৭

    আরো খবর

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    ১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনে নতুন সূচি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২০ ১৫:৪৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২০ ১৫:৪৭

    ১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনে নতুন সূচি

    আগামী ১০ জানুয়ারি থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ের আন্তঃনগর ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। বিভিন্ন রুটে চলাচলকারী ২৮টি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া ১৬টি ট্রেনের বন্ধের দিনও পরিবর্তিত হচ্ছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট ফুয়াদ হোসেন আনন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী ১০ জানুয়ারি থেকে ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সপ্তাহের প্রতিদিন এই দুটি ট্রেন ঢাকা-পঞ্চগড় যাতায়াত করবে। চিলাহাটি থেকে খুলনা রুটে চলাচলরত সীমান্ত এক্সপ্রেস ও সান্তাহার থেকে দিনাজপুর রুটে চলাচলরত দোলনচাঁপা এক্সপ্রেসের নতুন বন্ধের দিন ঠিক হয়েছে।

    সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ও দোলনচাঁপা এক্সপ্রেস রবিবার বন্ধ থাকবে। রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস শনিবারের পরিবর্তে মঙ্গলবার বন্ধ থাকবে। রাজশাহী থেকে ঢাকা রুটে চলাচলরত ধূমকেতু এক্সপ্রেস শুক্রবারের পরিবর্তে বুধবার এবং ঢাকা থেকে রাজশাহী রুটে শনিবারের পরিবর্তে বৃহস্পতিবার বন্ধ থাকবে।

    ৮টি ট্রেনের জন্য নতুন বন্ধের দিন হলো, পাবনা এক্সপ্রেস (রাজশাহী-পাবনা) সোমবার, বনলতা এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) শুক্রবার, বেনাপোল এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল) বুধবার, কুড়িগ্রাম এক্সপ্রেস (ঢাকা-কুড়িগ্রাম) বুধবার, চাঁপাইনবাবগঞ্জ শাটল ট্রেন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) বুধবার, ঢালারচর শাটল ট্রেন (ঈশ্বরদী-ঢালারচর) সোমবার এবং টাঙ্গাইল কমিউটার ট্রেন (ঢাকা-টাঙ্গাইল) শুক্রবার বন্ধ থাকবে। এছাড়া রাজশাহী থেকে গোবরা রুটে চলাচলরত টুঙ্গীপাড়া এক্সপ্রেস সোমবার বন্ধ থাকবে। অন্যদিকে গোবরা থেকে রাজশাহী রুটে মঙ্গলবার বন্ধ থাকবে।

    নতুন ঘোষণায় ২৮টি ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে কপোতাক্ষ এক্সপ্রেস প্রতিদিন বিকেল সোয়া ২টায় রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে রাত ৮টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন ভোর সোয়া ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে বেলা ১২টায়। সাগরদাড়ী এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে খুলনায় পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে। খুলনা থেকে প্রতিদিন বিকেল ৪টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে রাত ১০টায়।

    ধূমকেতু এক্সপ্রেস প্রতিদিন রাত ১১টা ২০মিনিটে রাজশাহী থেকে ছেড়ে গিয়ে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ৪৫ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন ভোর ৬টায় ছেড়ে রাজশাহীতে পৌঁছাবে ১১টা ৪০ মিনিটে। ননস্টপ ট্রেন বনলতা এক্সপ্রেস প্রতিদিন ভোর ৬টা থেকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে সাড়ে ১১টায়।

    ঢাকা থেকে প্রতিদিন দুপুর দেড়টায় ছেড়ে চাপাইনবাবগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়। পদ্মা এক্সপ্রেস প্রতিদিন বিকেল ৪টায় রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। ঢাকা থেকে প্রতিদিন রাত ১১টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়। আর  সিল্কসিটি এক্সপ্রেস প্রতিদিন সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর দেড়টায়। ঢাকা থেকে প্রতিদিন পৌনে ৩টায় ছেড়ে রাজশাহী পৌঁছাবে রাত ৮টা ৩৫ মিনিটে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন
    2. মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
    3. নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    4. শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ
    6. অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন
    7. সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে
ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নোয়াখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    শাজাহানপুরে ফার্টিলাইজার এসোসিয়েশনের ইফতার মাহফিল

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি
 ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার বিতরণ

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    অকালে চলে গেলেন শিক্ষিকা মুনিরা পারভিন

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা
                                                                         --আব্দুল মহিত তালুকদার এমপি

    সত্য ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশে সাংবাদিকদের আর কোন বাধা হবেনা --আব্দুল মহিত তালুকদার এমপি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬