বিরামপুরে কম্বল বিতরণ করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম ডাঃ জাহিদ
কোন আত্মসাৎ বা দূর্নীতি নয়-রাজনৈতিক উদ্দেশ্যে প্রণদিত ভাবে কারাবন্দী করে রাখা হয়েছে বেগম খালেদা জিয়াকে, আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় দিনাজপুরের বিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম ডাঃ জাহিদ হোসেন এসব কথা বলেন। এ সময় হাকিমপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পারুল বেগম, বিরামপুর থানা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সভাপতি সম্পাদক সহ উপজেলার ৭টি ইউনিয়নের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি অসহায় দুঃস্থ, শীতার্থ নারী পুরুষের মাঝে বিপুল পরিমাণ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি