Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • হিলিতে লোহার খনির খনন কাজ চলছে
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    হিলিতে লোহার খনির খনন কাজ চলছে

    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪
    হিলি (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২০ ১৫:৫৪

    হিলিতে লোহার খনির খনন কাজ চলছে

    দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুদ ও পরিধি নির্ণয়ে আবারও কূপ খনন শুরু করা হয়েছে। গত ১ জানুয়ারি উপজেলার ভাটারা এলাকায় ৩য় কূপ খনন কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক। বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) এই কূপ খনন কাজ পরিচালনা করছে।

    জিএসবি সুত্র জানায়, ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তরের সন্ধান পাওয়া যায়। যা বিশ্বের কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম।

    এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রুমিয়ামের উপস্থিতিও রয়েছে। এ অবস্থায় গত ৬-৭ মাস বন্ধ থাকার পর লোহার খনির মজুদ ও পরিধি নির্ণয়ে গত ১ জানুয়ারি থেকে আবারও খনন কাজ শুরু করা হয়েছে।

    সুত্রটি আরও জানায়, ওই সময় এসব জাতীয় পদার্থ পরীক্ষা-নিরীক্ষার পর এই অবস্থায় পুনরায় ২য় কূপ খনন করা হয়। গত ১ জানুয়ারি কিছু অদুরে ভাটারা এলাকায় ৩য় কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক জিএসবি লোহার মজুদ ও পরিধি নির্ণয়ে ৩য় কূপ খনন শুরু করে।

    জরিপ কাজে নিয়োজিত জিএসবির কর্মকর্তারা জানান, উদ্বোধনের পর থেকে তিন শিফটে প্রায় ৩০ জনের একটি দল সব সময় কার্যক্রম পরিচালনা করছে। আগামী তিন থেকে চার মাস ধরে চলবে এই কার্যক্রম। ১০-১২টি খনন কাজ পরিচালনা করা হবে। আশা করছি এরই মধ্যেই আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব।

    এদিকে রোববার সরেজমিনে গেলে স্থানিয়দের মধ্যে গোলাম মওলা, হাফিজার রহমান, মোবাশের হোসেন জানান, আমাদের এলাকায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে এই কথা শুনে আসছি। খনির সন্ধানে কাজ হচ্ছে এটাও দেখছি। আমরা এতে আশাবাদী। এখান থেকে লোহা উঠানো হলে আমাদের এলাকার বেকার মানুষদের কাজের সুযোগ সৃষ্টি হবে। তাই সরকারের কাছে দাবী জানাচ্ছি যত দ্রুত সম্ভব লোহার খনি বাস্তবায়ন করা হোক। তাহলে আমাদের এলাকা সহ এখানকার মানুষদের জীবনযাত্রা উন্নত হবে। আমরা সেই আশায় তাকিয়ে আছি।

    বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দীন বলেন, ২০১৩ সাল থেকে হাকিমপুরের এই এলাকায় প্রথম কূপ খনন করে লোহার সন্ধান পাওয়া যায়। সেই থেকে আমরা আশাবাদী ছিলাম। ২য় পর্যায়েও আমরা কূপ খনন করেছি। সেখানেও ভালো কিছু মিলেছে। তাই এবার ৩য় কূপ খনন কাজ শুরু করা হয়েছে।

    আমরা নিশ্চিত হতে চাই এখানে কি পরিমাণে মজুদ আছে, তার ব্যাপ্তি কতদূর হবে এই লক্ষ্য নিয়ে জিএসবি কাজ করছে। এরপর আরও খনন কাজ আছে। এসব খনন কাজ, মজুদ এবং ব্যাপ্তি নিশ্চিত হতে পারলে আমরা সরকারের কাছে প্রতিবেদন দাখিল করব। এরপর সরকার এটার ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। এর বাইরে আমার বলার কিছু নেই।

    জানতে চাইলে দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, আমাদের এই অঞ্চল খনিজ সমৃদ্ধ এলাকা। আজ এখানে ৩য় পর্যায়ে কূপ খনন কাজ শুরু করা হয়েছে। আশা করছি আরও কয়েকটি জায়গায় খননের মাধ্যমে ভালো কিছু পাওয়া যাবে। তারপরে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে ব্রিফ করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে লোহার খনি বাস্তবায়নে সরকার পদক্ষেপ নিবেন বলে তিনি আশা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬