Journalbd24.com

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • গাইবান্ধায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০ ১৪:৩৪

    আরো খবর

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    গাইবান্ধায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০ ১৪:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২০ ১৪:৩৪

    গাইবান্ধায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

     

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যা মামলায় ১১ আসামির মধ্যে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বাকি  আটজনের প্রত্যেককে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

    গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই রায় ঘোষণা করেন।

    ফাঁসির  দণ্ডপ্রাপ্তরা হলেন, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধণকুঠি বটতলী এলাকার তাজুল ইসলামের ছেলে শাহরিয়ার কবীর হৃদয় (২১), ভাগদড়িয়া এলাকার শরিফুল ইসলামের ছেলে রফিকুল হাসান সজীব (২১) ও নাচাই কোচাই গ্রামের আহসান হাবিব বকুলের ছেলে মাহমুদুল হাসান জাকীর প্রধান (২১)।

    অন্য দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌর কাউন্সিলর ও বর্ধণকুঠি এলাকার হামিদ উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৪৫), মাগুড়া সোনারপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে মাসুদ রানা সুজন সরকার (২৮), আনারুল ইসলামের ছেলে আলামিন ইসলাম (২১), বর্ধনকুঠি বটতলী এলাকার তাজুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫০), বুজরুক বোয়ালীয়া প্রধান পাড়া গ্রামের আশরাফের ছেলে আল আমিন (২৮), মজিবর রহমানের ছেলে শিমুল মিয়া (৩৫), বগুড়ার শিবগঞ্জ থানার দেউলী দহপাড়া গ্রামের আরেফুর রহমান শিমুল মিয়ার স্ত্রী তৌহিদা আক্তার রুনা লুনা (২৬) ও জাহাঙ্গীর আলম (৩৫)।

    এই মামলার দীর্ঘ তদন্ত শেষে  ২০১৬ সালের ১১ মার্চ চার্জশিট দাখিল করা হয় গোবিন্দগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।

    ওই আদালতে ৪০ দিন এবং গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে ১৭ দিনের শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে গেল ছয় জানুয়ারি উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক আজ রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।

    প্রসঙ্গত,  গেল ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠি বটতলা এলাকার একটি কমিউনিটি সেন্টারের পেছনের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় কিশোর আশিকুর রহমান সাম্যের (১৪)  মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় সাম্যর বাবা আতাউর রহমান সরকার বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পৌর কমিশনার জয়নাল আবেদীনসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

    এই রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহত সাম্যর বাবা পৌর মেয়র আতাউর রহমান সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, সাম্য হত্যার মূল পরিকল্পনাকারী পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়নি। তাই আমি জয়নাল আবেদীনসহ বাকি আসামিদেরও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে উচ্চ আদালতে আপিল করবো।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফিক আরটিভি অনলাইনকে বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। রায়ের কপি পাওয়ার পর অন্যান্য আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করে মহামান্য হাইকোর্টে আপিল করা হবে।

    আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। তাই আমরা রায়ের কপি পাওয়ার পর মহামান্য হাইকোর্টে আপিল করব।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬